চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘৭১-এর নিশান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 25, মার্চ 2022
in বিনোদন
A A
দুজন ব্যক্তি ধানের ক্ষেতের পাশে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীর বাঙালি অর্জন করেছে যে দেশের স্বাধীনতা। রাত পোহালেই মহান সেই স্বাধীনতা দিবস।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরো মার্চ মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ থাকছে দিনভর বিশেষ অনুষ্ঠান। এদিন দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি ‘৭১-এর নিশান’।

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ।

সিনেমার গল্পে দেখা যাবে, ১৯৭১, বুড়িগঙ্গা ধলেশ্বরীর মোহনা ছাড়িয়ে ছোট নদী মধুমতির পাড়ের তল্লাট কৈলহাটি। গ্রামের কিশোরদের দাপিয়ে বেড়াতে দেখা যায় মধুমতিতে, সেই কিশোর দলের সবচেয়ে দক্ষ সাঁতারু নিশানের চোখেই প্রথম পড়ে দূর দূরান্ত থেকে কৈলহাটির দিকে ভেসে আসছে অসংখ্য নৌকা। রহস্যের কূল কিনারা না করেই কিশোরদের ছুটতে হয় স্কুলে, থার্ড স্যার সানাউল্লাহ যে বড় কড়া! থার্ড স্যার অসম্ভব গম্ভীর মুখে সবাইকে মনে রাখতে বলেন গতকালের দিন তারিখ, খুলে বলেন বাঙালিকে ক্রীতদাস বানানোর পুরো চক্রান্ত, বলেন বাঙালি এখন ভাসবে কলমীলতার মতো।

থার্ড স্যারের কথা শেষ হতে না হতেই ঘাটে হৈচৈ শুরু হয়ে যায়, নিশানদের দলটা দেখতে পায় থার্ড স্যারের কথাই সত্যি, আত্মীয়-স্বজনরা পালিয়ে এসেছে গ্রামে, পোশাক এলোমেলো, চোখ ভরা ক্লান্তি। নিশানের চাচা-চাচী-চাচাতো বোন মিলি আর তার বয়সী দিলুও সেই পালানো মানুষদের দলে। গ্রামের মাতব্বর-মুরুব্বি শ্রেণির লোকেরা প্রকৃত ঘটনা জানতে এসে জড়ো হন নিশানদের উঠানে, নিশানের চাচা খুলে বলেন দেশের প্রকৃত পরিস্থিতি, আতঙ্কিত হয়ে ওঠে সবাই শুনে। আচমকা গ্রামের বেশিরভাগ যুবক লাপাত্তা হয়ে যায়, যাবার আগে নিশানদের বলে যায় তারা নিজেদের দেশ নিজেদের করেই ফিরবে।

একদিন হা-ডু-ডু খেলতে খেলতে নিশানরা বিলের ওপারে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ফিরতে থাকে, ততক্ষণে অজানা থাকে না মুলাকান্দির হাটে আগুন দিয়েছে পাকবাহিনী। নিশানের বাবাকে তার মা হাটে যেতে নিষেধ করে করে, কিন্তু নিশানের বাবার হাস্যোজ্জ্বল জবাব, স্ত্রী পুত্র কন্যাকে পৃথিবীতে রেখে তাকে স্বয়ং আজরাইলও নিয়ে যেতে পারবে না। দিন পেরিয়ে সন্ধ্যা হয়, ফিরে আসে না হাটুরেদের দল, খবর পাওয়া যায় হাটুরেদের দল প্রাণ দিয়েছে মিলিটারীদের হাতে, তিনদিন পর আসে নিশানের বাবার লাশ, একে একে সবাই চলে যায়, শুধু নিশান জেগে থাকে বাবার কবরের পাশে। কবরের কাছে যে জানতে চায় সময় কি এখনো আসেনি বাবা? কবরের কাছ থেকে কোনো উত্তর আসে না। নিশান মাকে সরাসরি বলে যুদ্ধে যাবে সে! তারপর ঘটে রুদ্ধশ্বাস অনেক ঘটনা।

Tags: ৭১-এর নিশানঅভিনয়কচি খন্দকারচ্যানেল আইতাহের শিপনফজলুর রহমান বাবুমুনিরা মিঠুলিড বিনোদনসিনেমাসেরা জামানস্বাধীনতা দিবস
Previous Post

স্পেনের সবচেয়ে ব্যয়বহুল জায়গায় শাহরুখের ছবির শুটিং

Next Post

এসিআইয়ের বিপক্ষে ইনসেপ্টার ৭ উইকেটে জয়

Next Post
ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের সাথে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসিআইয়ের বিপক্ষে ইনসেপ্টার ৭ উইকেটে জয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংবাদ সম্মেলনে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মুলতবি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT