চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শনিবার বিকেল’ কতো দূর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 07, মে 2018
in বিনোদন
A A

গেল অক্টোবরে ‘ডুব’ মুক্তির আগেই দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা দিয়েছিলেন ‘শনিবার বিকেল’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এর বাইরে কৌশলগত কারণেই তখন কিছুই জানাননি নির্মাতা। ছবির বিষয় বস্তু কী, গল্প কী, শুটিং কবে, কোথায় সবই ছিলো অজানা! তবে শোনা গিয়েছিলো ছবিতে অভিনয় করতে চলেছেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি, পশ্চিশ বঙ্গ সিনেমার জনপ্রিয় মুখ পরমব্রত চ্যাটার্জী, ছোট পর্দার তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং জাহিদ হাসানের কথা! কিন্তু হঠাৎ এক বিকেলে শোনা গেল ছবির শুটিং শেষ করে ফেলেছেন নির্মাতা। চলছে ডাবিংয়ের কাজ!

হ্যাঁ। সত্যি সত্যিই, মাত্র সাত দিনে ছবির শুটিং শেষ করে রীতিমত বিস্ময় জন্ম দিয়েছেন আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন দেশি নির্মাতা ফারুকী। যদিও নির্মাতা বলেছেন, টানা ১৫ দিন টানা মহড়ার ফাঁকে ফাঁকে শুট করেছেন তিনি।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে, এমন তথ্যও জেনেছে মানুষ। বাংলা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ছবির ডাবিং। শোনা যাচ্ছিলো বিস্ময় জাগানিয়া ছবিটির কাহিনি গড়ে উঠেছে গুলশানে জঙ্গী হামলার ঘটনাকে কেন্দ্র করে। যদিও নির্মাতা এই বিষয়টি স্বীকার করেননি। কিংবা সিনেমা মুক্তির আগে এমন রহস্য খোলাসা করতে চাননি।

তবে সব কিছুর পরেও ২০১৮ সালের বহুল প্রতীক্ষিত ছবি গুলোর একটি ‘শনিবার বিকেল’। যে সিনেমার শুটিং শেষ হয়েছে মাত্র ১৫ দিনে, সেই ছবির এখন কী খবর? এমন আগ্রহ থেকেই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে চ্যানেল আই অনলাইনের প্রশ্ন, ‘শনিবার বিকেল’ কতো দূর?

নির্মাতারাও সোজা সাপ্টা উত্তর: ‘শনিবার বিকেল’-এর কাজ কর্ম চলছে। এখন পোস্ট প্রোডাকশন চলছে। আমিতো এক দফা জার্মানিতে পোস্ট প্রোডাকশনের কাজ করে আসলাম। আবার আরেক দফায় সামনে যাবো। তারপরই ফাইনাল। তারপর সিনেমার রিলিজ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভাববো।

‘শনিবার বিকেল’ ছাড়া এই মুহূর্তে আর কী নিয়ে ব্যস্ত? এমন প্রশ্নে ফারকী বলেন: সামনে কিছু সারপ্রাইজিং কাজ আছে। সেগুলো টেলিভিশন নাকি সিনেমা তা পরে জানাবো। এখন পুরোপুরি বলে দিচ্ছি না। সেটা হয়তো আলোচনা সাপেক্ষে জানাবো।

এদিকে আগামি ১০ মে কানাডার টরেন্টোতে সপ্তম বারের মতো পর্দা উঠছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮-এর। ২১ মে তারিখ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে প্রদর্শীত হবে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। টরন্টোর আগা খান জাদুঘর থিয়েটারে ১২ মে বিকেল ৪টায় দেখানো হবে ছবিটি। উৎসবে ‘ডুব’ ছাড়াও প্রদর্শীত হবে অরুণ চৌধুরীর নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলতা বানু’। এই ছবিটি দেখানো হবে ১৩ মে দুপুর ৩টায়।

Tags: আলতা বানুটরেন্টোডুবতিশাপরমব্রতফারুকীলিড বিনোদনশনিবারের বিকেল
Previous Post

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব মঙ্গলবার

Next Post

সাকিব-উইলিয়ামসনের জুটিতে হায়দরাবাদের লড়াইয়ের স্কোর

Next Post

সাকিব-উইলিয়ামসনের জুটিতে হায়দরাবাদের লড়াইয়ের স্কোর

প্রশ্নবিদ্ধ শিশুতোষ সাহিত্যের মান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT