চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শত সিনেমা নয়, ভালো মানের একটি সিনেমা দরকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
একজন পুরুষ ব্যক্তির ছবি, তিনি স্যুট পরিহিত ও সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানে মানহীন অল্প বাজেটে সিনেমা নির্মাণের সংখ্যা বাড়ছে। এতে করে ইন্ডাস্ট্রি যেমন তলানিতে যাচ্ছে, তেমনি মানুষ সিনেমা বিমুখ হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান।

সম্প্রতি ‘লিডার’ (আমিই বাংলাদেশ) সিনেমার সাইনিং অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্তমান দেশীয় সিনেমার নানা প্রসঙ্গে কথা বলেন শাকিব। তিনি বলেন, ‘শত শত সিনেমা নির্মাণ না করে আমাদের একটি ভালো মানের সিনেমা নির্মাণ করা উচিত।’

উদাহরণ টেনে শাকিব বলেন, বিশ্ব সিনেমা বা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই- সেখানে আঞ্চলিকভাবে ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি যাদের ছিল, যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডের তুলনায় ছোট টলিউড, পাঞ্জাব, তামিল, তেলেগু ও মালায়ালামের মতো ইন্ডাস্ট্রিগুলো এখন পৃথিবীকে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে। তারা বলিউডকেও তাক লাগিয়ে দিচ্ছে। ‘কেজিএফ’-এর কথাই যদি বলি, কন্নড়ের মতো ইন্ডাস্ট্রি ৩০০-৪০০ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে!

হতাশা প্রকাশ করে শাকিব বলেন, পাশের দেশের অঞ্চলভিত্তিক সিনেমা ইন্ডাস্ট্রিগুলো যেখানে শত কোটি টাকা দিয়ে হরহামেশা সিনেমা বানানোর সাহস দেখাচ্ছে, সেখানে আমার দেশের সিনেমা এখন ১০ লাখ, ২০ লাখে নেমে এসেছে! হোয়াট অ্যা ফিল্ম ম্যান! কী চিন্তাধারা! কীরকম ব্যাপার।

শাকিব খান বলেন, অনেকেই বলছেন ‘ভাই না খেয়ে মরছে, মানুষগুলোকে আমি কাজ দিচ্ছি।’ তোমার কাজ দেওয়ার দরকার নেই স্টুপিড (বোকা)! তুমি কে কাজ দেওয়ার? আমার ১০০ বা ৫০০ সিনেমার দরকার নেই, আমাদের একটি ভালো সিনেমা দরকার। একটি ভালো সিনেমা, সিনেমা হলকে এবং ইন্ডাস্ট্রিকে কী পরিমাণ ফিডব্যাক দিতে পারে সেটা আপনারা সকলেই জানেন।

তিনি বলেন, একটি সিনেমা কমপক্ষে ১ মাস চলে একেকটা সিনেমা হলে, অনেক ব্যবসা দেয়। আমি আমার অনেক সিনেমার সময় বলতে শুনেছি, ভাই গত ৬ মাসের যত লোকসান ছিল সেটা পুষিয়ে ফেলেছি একটা সিনেমা দিয়ে। সিনেমা তো সেটাই। ’

সদ্য ঘোষিত শাকিব খানের ‘লিডার’ সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা তপু খান। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা বুবলী। ছবিটির প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া।

Tags: কন্নড়কেজিএফটলিউডতামিলতেলেগুপাঞ্জাববাংলাদেশভারতমালায়ালামলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

বিদেশিদের কাছে বাংলা সাহিত্যকে তুলে ধরতে অনুবাদ বাড়ানোর তাগিদ

Next Post

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কারিনা

Next Post
কারিনা গর্ভবতী, তিনি মাস্ক পরেছেন, বাংলাদেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কারিনা

ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের জার্সি পরা ফুটবলার লিওনেল মেসি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির জন্য ফের ঝাঁপিয়ে পড়বে ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT