চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শত্রুতা ও ষড়যন্ত্র করে আমাকে দমানো যাবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 25, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

নৌকার প্রার্থী চিত্রনায়ক আকবর পাঠান ফারুকের মনোনয়ন পত্র বাতিলের জন্য ঋণখেলাপির অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার(২৫ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। পরে তা আদালতে উপস্থাপন করা হয়।

এ প্রসঙ্গে কথা বলেছেন নায়ক ফারুক। চলচ্চিত্রের তারকাদের নিয়ে নির্বাচনী শোডাউন দেওয়ার আগে আজ (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে নায়ক ফারুক বনানীতে তার পার্টি অফিসে বলেন, ‘এতো সহজ নাকি রিট হওয়া? আমি ঋণখেলাপি নাকি? আমার কাছে সব কাগজপত্র আছে। কিছু দুষ্টুবিদ এগুলো শুরু করে এগিয়ে যেতে পারবে না। মানুষের মন জয় করতে পারবে না। আমি যদি ঋণখেলাপি হই, তাহলে কীভাবে নির্বাচন করি? নির্বাচন কমিশন কি আকাশ থেকে পড়েছে?’

সুজন সখী, লাঠিয়াল, সারেং বৌ, ঝিনুক মালা, ঘরের লক্ষ্মীসহ অসংখ্য জনপ্রিয় ছবির এই অভিনেতা বলেন, ‘আমি ঋণখেলাপি না। কখনই ছিলাম না, এখনও নেই। শত্রুতা ও ষড়যন্ত্র করে আমাকে দমানো যায় কিনা এটা দেখা হচ্ছে। এটা করছে অপশক্তি। এই অপশক্তি গোটা দেশটাকে ডুবিয়ে দিতে চায়। জাতিকে এই অপশক্তি বিভ্রান্ত করতে চাচ্ছে। আমার জনগণ জানে কে ভালো কে মন্দ।’

নায়ক ফারুক আরও বলেন, ‘নেত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে আমাকে বলে দিয়েছেন, ১৮ বছর এই এলাকায় (ঢাকা-১৭ আসন, গুলশান, বনানী, ভাষানটেক, ক্যান্টমেন্ট) নৌকার মাঝি ছিল না। তুই হবি এখানকার নৌকার মাঝি। প্রতিটি মানুষকে নৌকা দিয়ে পার করবি তুই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি একশো পার্সেন্ট আশাবাদী। আমার ঢাকা-১৭ আসনে প্রতিটি মানুষের মুখে যেন হাসি থাকে, মানুষ যেন ভালো থাকে সেই প্রচেষ্টা নিয়ে নতুন বছর শুরু করবো ইনশাল্লাহ। এজন্য দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই।’

জানিয়ে রাখা ভালো, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আগামীকাল বুধবার পার্থর দায়ের করা এই আবেদনের ওপর শুনানি হবে। এ বিষয়ে পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমে জানান, ‘ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনও আদেশ হয়নি। পরে হলফনামায় বলেছেন ঋণ পুনঃতফসিলের আবেদন করা হলেও ব্যাংক কি করেছে আমার জানা নেই। অর্থাৎ তিনি ঋণ খেলাপি।’

এদিকে, চিত্রনায়ক ফারুককে ‘ঢাকা ১৭’ আসনে জয়ী করতে বনানীর রাজপথে নেমেছিলেন চলচ্চিত্রে অনেক শিল্পী। ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, ড্যানি সিডাক, এস ডি রুবেল। নায়িকাদের মধ্যে ছিলেন অঞ্জনা, শাবনাজ, নিপূণ, মাহিয়া মাহি, সুইটি, রত্নাসহ অনেকেই। এসময় বক্তব্য দেন রিয়াজ, ফেরদৌস, নিপুণ। তারা নৌকা মার্কায় ভোট দিয়ে নায়ক ফারুককে জয়ী করতে বলেন। পরে একাধিক গাড়ি ও নেতাকর্মী নিয়ে বনানী, গুলশানের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

ছবি : নাহিয়ান ইমন 

Tags: আন্দালিব রহমান পার্থইমনএস ডি রুবেলজয় চৌধুরীজায়েদ খানড্যানি সিডাকফারুকফেরদৌসমাহফুজ আহমেদরিয়াজলিড বিনোদনসাইমন সাদিক
Previous Post

‘সমান সুযোগ’ চেয়ে ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

Next Post

বড়দিনের আনন্দে মেতেছেন ফুটবল তারকারা

Next Post

বড়দিনের আনন্দে মেতেছেন ফুটবল তারকারা

বড়দিন-ক্রিসমাস-ট্রাম্প-সান্তা ক্লজ বিশ্বাস

ক্রিসমাস ফোনে শিশুকে ট্রাম্প: 'তুমি এখনো সান্তায় বিশ্বাস করো?'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT