চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাধিক হতদরিদ্রের ঘরে ঈদ উপহার পৌঁছালো দক্ষিণ যুবলীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 18, জুলাই 2021
in রাজনীতি
A A
দক্ষিণ যুবলীগের সদস্যরা হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শতাধিক দুস্থ, হতদরিদ্র মানুষের ঘরে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঘুরে ঘুরে মানুষের ঘরে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার পৌঁছে দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

রবিবার যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড়ে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল-ডাল, সেমাই-চিনি, তেল, আলু, পেয়াজ, আদা-রসুন ইত্যাদি।

বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকেই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধিদের জন্য কাজ করে যাচ্ছেন দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মানবিক যুবলীগ করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে ও সমষ্টিগত ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আমার সামর্থ্য অনুযায়ী করোনার প্রথম ধাপে, পথবাসী, দুস্থ ও অসহায়, প্রতিবন্ধি মানুষের মাঝে ঈদ বস্রসহ প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও রমজান মাসে পথবাসী মানুষের জন্য প্রতিনিয়ত ইফতার ও সেহেরি হিসেবে রান্না করা খাবার বিতরণ করেছি।

তিনি আরও বলেন, করোনার ২য় ধাপেও ইতোমধ্যে আমি প্রায় ২ হাজার অসহায় মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন, স্বদেশে প্রত্যাবর্তন দিবস, কারামুক্তি দিবসসহ, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি, ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছি।

দক্ষিণ যুবলীগের এ নেতা আরও বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় কাঁচা তরকারি ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে নিজ জন্মদিন উৎযাপন করেছি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা যুবলীগের নেতাকর্মীরা সকল মানবিক কাজে অসহায় মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।

Tags: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগযুবলীগ
Previous Post

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়ে অপহরণ

Next Post

বাংলাদেশ সফরের সম্ভাবনা আইসিসি প্রসিকিউটরের

Next Post
আইসিসি প্রসিকিউটর ও বাংলাদেশের প্রতিনিধির ছবি, আন্তর্জাতিক সংস্থা ব্যাকড্রপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরের সম্ভাবনা আইসিসি প্রসিকিউটরের

বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন, সাকিব আল হাসান শিখরে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্য ধরাছোঁয়ায় রাখার চেষ্টায় টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT