চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতরান পেরিয়ে ছন্দ হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 13, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসানের দেখানো পথে হাঁটলেন সৌম্য সরকার। বোলার সেই অ্যাসলে নার্স। ওয়েস্ট ইন্ডিজের এই অফস্পিনার আহামরি বোলিং না করেও তুলে নিয়েছেন তিন উইকেট। তামিম ইকবালের পর সাজঘরে পাঠিয়েছেন সাকিব ও সৌম্যকে। তিন ব্যাটসম্যানই বিলিয়ে এসেছেন নিজেদের উইকেট।

এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিতের হাতছানি নিয়ে ২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিং নামা বাংলাদেশ শতরান পাড়ি দেয় মাত্র এক উইকেট হারিয়ে। তবে ইনিংসের ২১তম ওভারে নার্সের জোড়া আঘাতে হঠাৎ ছন্দপতন ঘটে।

৩৫ বলে ২৯ রান করে কাভারে রস্টন চেজের হাতে সহজ ক্যাচ তুলে দেন সাকিব। এক বল পরই শর্ট লেগে আমব্রিসের হাতে ক্যাচ দেন সৌম্য। আউট হওয়ার আগে তুলে নেন নিজের নবম ফিফটি। ৬৭ বলে ৫৪ রানের ইনিংসে ছিল ৪টি চার ও দুটি ছয়ের মার।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবাল ও সৌম্য সরকারের ওপেনিং জুটিই সহজ জয়ের পথ দেখায়। ক্লনটার্ফ থেকে ভেন্যু বদলে ম্যালাহাইডে এলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দেখাতেও মেলে ভাল শুরু।

ছোট লক্ষ্যে দুই বাঁহাতি মিলে যোগ করেন ৫৪ রান। ইনিংসের নবম ওভারে নার্সের বলে বোল্ড হন তামিম। টাইগার ওপেনার ২৩ বল খেলে করেন ২১। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।

ডাবলিনে রৌদ্রজ্জ্বল সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাশরাফী-মোস্তাফিজদের দাপটের সামনে লম্বা হয়নি ক্যারিবীয়দের ইনিংস। ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তোলে ২৪৭ রান। শাই হোপ ৮৭ ও জেসন হোল্ডার করেন ৬২ রান। মোস্তাফিজ চারটি ও মাশরাফী নেন তিন উইকেট।

Tags: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

বগুড়া-৬ উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি ১৬, ১৭ মে

Next Post

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের উপর হামলা

Next Post

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের উপর হামলা

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT