চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনের পাশে সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 05, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে আউট হওয়াটা হয়ত পোড়াবে সাকিব আল হাসানকে! নয়ত এমন এক উচ্চতায় চলে যেতেন, যেখান থেকে তাকে ছুঁতে সাধনা করতে হত অন্য ব্যাটসম্যানদের। তবে যেটা করেছেন সেটাও অনেকের কাছে আরাধ্যই। নয় ম্যাচে বিশ্বকাপে সপ্তমবারের মতো পঞ্চাশ পেরোনো ইনিংস খেলে পাশে বসে গেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।

২০০৩ বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ সাতবার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছিলেন শচীন। সেই আসরে তার ৬৭৩ রান এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। সাকিবের জন্য সেই কীর্তি ছোঁয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু ঠিকই ছুঁয়ে ফেলেছেন এক আসরে সাতবার পঞ্চাশ পেরোনোর কীর্তি।

পাকিস্তানের বিপক্ষে ৬২ বলে ৫০ রান করে ২০১৯ বিশ্বকাপে সপ্তমবারের মতো পঞ্চাশ পেরিয়েছেন সাকিব। আউট হয়েছেন ৬৪ করে। আগের সাত ইনিংসে রানগুলো ছিল- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১ ও ৬৬। কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে আউট হওয়াতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা আট ম্যাচে ফিফটির অসামান্য রেকর্ডে নাম লেখানো হল না বিশ্বসেরা অলরাউন্ডারের।

ফিফটি দিয়ে এই আসরে আবারও সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে উঠে গেছেন সাকিব। শুধু তাই নয়, ৫৮ রান তুলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন এক আসরে ৬০০ রানের মাইলফলকও। ২০০৩ সালে শচীন ৬৭৩ ও ২০০৭ সালে ম্যাথু হেইডেনের ৬৫৯ রান এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। তাদের পরেই এখন সাকিব, ৬০৬ রান।

তবে শেষ ম্যাচ হওয়ায় সর্বোচ্চ রানের সিংহাসনটা হয়ত ধরে রাখা হবে না সাকিবের। মাইলফলকে হয়ত তাকেও টপকে যাবেন অন্যরা। ৫৪৪ রানে তার খুব কাছেই আছেন রোহিত শর্মা। ৫১৬ রানে তৃতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। কিন্তু ধারাবাহিকতার যে চূড়ান্ত নিদর্শন আর দলকে একা টানার দায়িত্ব সামলেছেন সাকিব, সেটা নিশ্চয় সবার থেকে আলাদা। নামের পাশে এবারের বিশ্বকাপে ১১ উইকেট প্রাপ্তি আছে সাকিবের। টুর্নামেন্টের সেরার দৌড়ে যা ভালোভাবেই রাখছে টাইগার মহাতারকাকে।

Tags: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
Previous Post

রোহিঙ্গা সঙ্কট সমাধানে ‘কাজ করবে’ চীন

Next Post

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি

Next Post
মির্জা ফখরুল

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি

বিএনপির

৭ জুলাইয়ের হরতালে বিএনপির সমর্থন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT