চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনকে জন্মদিনের উপহার দেয়া হল না রোহিতদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 পূর্বাহ্ন 25, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

ভারতীয় কিংবদন্তি সাবেক ব্যাটিং মায়েস্ত্র এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর শচীন টেন্ডুলকারের জন্মদিন ছিল ২৪ এপ্রিল। তাকে জয় উপহার দিতে চেয়েছিলেন দলটির ক্রিকেটাররা। কিন্তু জন্মদিনের উপহারে জয়ের বদলে হারই পেতে হল শচীনকে। সোমবার পুনে সুপারজায়ান্টসের কাছে ৩ রানে হেরেছে মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে পুনে। দুই ওপেনার আজিঙ্কা রাহানে এবং রাহুল ত্রিপাঠি শুরুটা দারুণ করেছিলেন। তাদের জুটিতে আসে ৭৬ রান। কিন্তু পরের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি।

জায়ান্টসদের হয়ে ৩২ বলে ৩৮ রান করেছেন রাহানে। ৩১ বলে সর্বোচ্চ ৪৫ রান এসেছে ত্রিপাঠির ব্যাটে। পুনে কাপ্তান স্মিথকে আউট করে হারভজন সিং ছুঁয়েছেন টি-টুয়েন্টিতে ২০০তম উইকেটের মাইলফলক।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেও শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে মুম্বাইকে। অধিনায়ক রোহিত শর্মা একাই লড়ে গেছেন। কিন্তু জয় থেকে ১১ রান দূরে থাকতে রোহিত আউট হয়ে গেলে আশাও শেষ হয়ে যায় মুম্বাইয়ের।

নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫৭ রান তোলা স্বাগতিকদের হারতে হয়েছে মাত্র ৩ রানে। রোহিত ৬ চার ও ৩ ছয়ে ৩৯ বলে ৫৮ রানে ফিরেছেন। ৩৩ রান আসে পার্থিব প্যাটেলের ব্যাটে।

ব্যাট হাতে ১২ বলে ১৭ এবং বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা পুনের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

Tags: আইপিএল-২০১৭
Previous Post

ডানপন্থীদের বর্জন করতে ফ্রাঁসোয়া ওলাদের আহ্বান

Next Post

আপনার শহরে পারমাণবিক হামলা হলে আত্মরক্ষার্থে কী করবেন?

Next Post
পারমাণবিক অস্ত্র

আপনার শহরে পারমাণবিক হামলা হলে আত্মরক্ষার্থে কী করবেন?

হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসন করা হবে: ত্রাণমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT