চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্খ ঘোষ স্মরণে কবিতা পড়বেন তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 12, মে 2021
in বিনোদন
A A
শঙ্খ ঘোষের ছবি, কবিতা পাঠের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি শঙ্খ ঘোষকে স্মরণের উদ্যোগ নিয়েছে এস.পি.সি.ক্রাফ্ট। যেখানে তাকে স্মরণ করে কবিতা পাঠ করবেন ভারতের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বহু পরিচিত মুখ।

শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় তার আর্ট কালেকটিভ এস.পি.সি.ক্রাফ্টের মাধ্যমে এমন উদ্যোগ গ্রহণ করেছেন। যা আগামী ১৬ মে রাত ৯টায় (ভারতীয় সময়) ফেসবুকে সরাসরি দেখা যাবে। এই অনুষ্ঠান শুরু হবে মালয়ালি কবি ও স্কলার কে. সচ্চিদানন্দনের বক্তৃতার মধ্য দিয়ে।

অনুষ্ঠানের উদ্যোক্তা জানালেন, ভারতীয় কবিতার অন্যতম কবির জীবন ও রচনাগুলো উদযাপন করা আমাদের জন্য সম্মানের এবং সম্ভবত তিনি যে উত্তরাধিকার রেখে গিয়েছেন, তা রক্ষার এক অনন্য উপায়।

সম্পাদক ও লেখক অরুণাভ সিনহা ও সুবোধ সরকার অনুবাদে শঙ্খ ঘোষের লেখা পড়বেন। এই কবির কবিতা উদযাপন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত, বাচিকশিল্পী বিজয়লক্ষ্মী বর্মণ, প্রণতি ঠাকুর, মধুমিতা বসু, অভিনেত্রী সোহিনী সরকার,অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনা সেন, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্কর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও কিংবদন্তী শর্মিলা ঠাকুর।

এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন প্রমিতা মল্লিক, লোপামুদ্রা মিত্র, প্রবুদ্ধ রাহা, জয়তী চক্রবর্তী, রোহিনী রায় চৌধুরী, শ্রাবন্তী বসু বন্দ্যোপাধ্যায়, সুচন্দা ঘোষ, রঞ্জিনী মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায়, ঋতপা ভট্টাচার্য্য প্রমুখ।

কবি হিসেবে খ্যাতি থাকলেও সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে সুনাম আছে শঙ্খ ঘোষের। কাব্য সাহিত্যে তাকে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরী বলা হয়।

শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।

Tags: ঋতুপর্ণা সেনকবিতাকলকাতাপ্রয়াণভারতশঙ্খ ঘোষশর্মিলা ঠাকুরস্মরণ
Previous Post

আজও ৪০ জনের মৃত্যু

Next Post

দেখে নিন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াড

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেট দলের খেলোয়াড়দের ছবি, বাংলাদেশ বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখে নিন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াড

ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়াল চলমান, শিশুর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ওপর কোভ্যাক্সিন ট্রায়াল শুরু করছে ভারত বায়োটেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT