চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শক্ত মানসিকতা’ নিয়ে শেষের লড়াইয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 07, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারবানে প্রথম টেস্টে ২২০ রানের বড় ব্যবধানে হারলেও সাউথ আফ্রিকার মাটিতে সামর্থ্যের পরিচয় দিয়েছে বাংলাদেশ দল। পঞ্চম দিনের সকালের সেশনটা ছাড়া প্রথম চার দিনই লড়াইয়ে ছিল মুমিনুল হকের দল। সেখান থেকে আত্মবিশ্বাস সঞ্চার করে সিরিজের শেষ টেস্টে লড়াই করার মনোভাব নিয়ে অপেক্ষায় সফরকারীরা।

পোর্ট এলিজাবেথে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু দ্বিতীয় টেস্ট। ম্যাচের আগে টাইগার অধিনায়ক মুমিনুল জানালেন নতুন কন্ডিশনের চ্যালেঞ্জ ও নিজেদের মনোভাব নিয়ে।

‘আগের টেস্ট যদি দেখেন আমরা সেকেন্ড ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি এই জায়গায় হয়তো আমাদের আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ওই জিনিসটা আমরা কীভাবে করতে পারি এ জিনিসগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, আমরা আবার ওই পরিস্থিতিতে পড়লে কী করবো এগুলো।

‘বাতাস (উইন্ডি ভেন্যু) অবশ্যই থাকে, একেক জায়গায় একেক কন্ডিশন চ্যালেঞ্জ থাকে। এগুলো মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। আমরা চেষ্টা করছি। আমরা মানসিকভাবে কোনোভাবে হারিনি। হারলে তো চার দিন ভালো খেলতাম না। মানসিকভাবে সবাই শক্ত আছি। কালকের ম্যাচেও সেভাবে নামব।’

চোট কাটিয়ে পরের টেস্টে ফিরছেন তামিম ইকবাল, অধিনায়ক দিলেন এমন ইঙ্গিত, ‘তামিম ভাইর অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী, ইনশাআল্লাহ উনি খেলবেন। আপনারা যে একটা পেস বোলার অথবা একটা স্পিনারের কথা বলছেন, আমরা আসলে কালকে একটু আদ্রতা, উইকেটটা কালকে পর্যন্ত না দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না’।

চোট নিয়ে দেশে ফিরে এসেছেন তাসকিন আহমেদ। আগের ম্যাচে একাদশের বাইরে থাকা শরিফুল ইসলামও ফিরেছেন। পেস আক্রমণ কেমন হবে সেটি নিয়ে ভাবনায় পড়তে হচ্ছে দলকে।

মুমিনুল বলেন, ‘অবশ্যই তাসকিন টেস্ট ক্রিকেটে আসার পর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। তাসকিনকে অবশ্যই মিস করবো। সেই সাথে আমার কাছে মনে হয় যে, তাসকিনের জায়গায় যে খেলবে তার জন্য বিরাট একটা সুযোগ হবে। যেটা আগে বললাম অবশ্যই তাসকিনকে মিস করবো আমরা সবাই। ও যে পরিমাণ কষ্ট করছে শেষ টেস্টে খেলল, এ টেস্টে ওর জায়গায় যে খেলবে তার জন্য বড় সুযোগ।’

Tags: এলগারতামিমতাসকিনমুমিনুললিড স্পোর্টসশরিফুল
Previous Post

‘বিএনপিকে নির্বাচনে আনতে সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’

Next Post

যুক্তরাজ্যের বইমেলায় বঙ্গবন্ধুর গোপন নথি প্রকাশ

Next Post
বঙ্গবন্ধুর গোপন নথি প্রকাশের সময় চ্যানেল আই প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের বইমেলায় বঙ্গবন্ধুর গোপন নথি প্রকাশ

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাট ও বল নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্লেজিংয়ের’ অভিযোগ অস্বীকার করলেন এলগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT