চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তি বাড়াতে ভায়াগ্রা গিলবে আর্জেন্টাইন দল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 18, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ইকুয়েডরের রাজধানী কিটো। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৫০ মিটার উচ্চতায় অবস্থিত। এই শহরে খেলতে যাওয়া অন্য দেশগুলোর জন্য রীতিমত আতঙ্কের! বাতাসের স্বল্পতা ও অক্সিজেনের অভাব- দুই কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে তুলনামূলক নিচে অবস্থিত দেশগুলো পারতপক্ষে খেলতে চায় না ইকুয়েডর, বলিভিয়ার মতো দেশগুলোতে। ২০১০ সালে বলিভিয়ায় খেলতে গিয়ে ৬-১ গোলে হেরে ফেরারও রেকর্ড আছে আর্জেন্টিনার।

সেই আর্জেন্টিনার ক্লাব ইউনিয়ন ডে সান্তা ফের কপাল খারাপ। কোপা সৌদামেরিকানাতে তাদের প্রতিপক্ষ হয়েছে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডেন্টে ডেল ভায়ে। ম্যাচ হবে আতঙ্কের শহর কিটোতেই। আতঙ্ক দূর করতে বিকল্প ব্যবস্থা করেছেন সান্তা ফের চিকিৎসক সান্তিয়াগো কাল্ভো। বুধবার মাঠে নামার আগে তার দলের খেলোয়াড়দের গিলিয়ে দিতে চান যৌন উত্তেজনা বর্ধক ড্রাগ ‘ভায়াগ্রা’!

‘মূলত দুই কারণে অতি উচ্চতায় খেলোয়াড়দের খেলতে সমস্যা হয়! প্রথম কারণ সেখানে অক্সিজেনের প্রচণ্ড অভাব। আর এ কারণে ম্যাচের আধঘণ্টা আগে, বিরতির সময় ও ম্যাচের পরে কৃত্রিমভাবে খেলোয়াড়দের অক্সিজেন দেয়ার ব্যবস্থা করবো আমরা।’ -স্থানীয় এক রেডিওর সঙ্গে খেলোয়াড়দের সমস্যা কেনো হয় সেটা এভাবেই ব্যাখ্যা করেছেন সান্তিয়াগো কাল্ভো।

‘আরেকটা কারণ হল, এই উচ্চতায় বায়ুমণ্ডল থেকে প্রচণ্ড চাপ অনুভূত হয়। তাতে শরীরে রক্ত চলাচলের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। ফুসফুসের আশেপাশে ধমনীগুলো সংকোচিত হতে শুরু করে। এই সংকোচন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যকার প্রবাহে বিঘ্ন ঘটায়। আর এ কারণে খেলোয়াড়দের ভায়াগ্রা সেবন করার পরামর্শ দেয়া হচ্ছে। ভায়াগ্রা ফুসফুসের আশেপাশে রক্তপ্রবাহের ধমনীগুলো প্রসারণ ঘটায়।’

ভায়াগ্রা সেবন করতেই হবে এমন নিয়ম কানুন বেঁধে দিচ্ছেন না সান্তা ফের চিকিৎসক, ‘আমি খেলোয়াড়দের জোর করছি না। আর ভায়াগ্রা কোনো নিষিদ্ধ ওষুধও নয়।’

মাঠে নামার আগে খেলোয়াড়দের ভায়াগ্রা সেবন অবশ্য নতুন কিছু নয়। ২০১৭ সালে বলিভিয়ার লা পাজে নামার আগে যৌন উত্তেজনা বর্ধক এই ওষুধ সেবন করেছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলাররাও!

Tags: ভায়াগ্রা
Previous Post

বগুড়ায় নিহত বিএনপি নেতা শাহীনের বাসায় ফখরুল

Next Post

নুসরাত হত্যার প্রতিবাদে নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

Next Post

নুসরাত হত্যার প্রতিবাদে নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

দুর্যোগ ব্যবস্থাপনা

দুর্যোগ-দুর্ঘটনা সামাল দিতে সচেতনতা জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT