চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিমানসহ ৬ জনকে হত্যায় নাগরিক সমাজের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 13, মে 2018
in জনপদ, রাঙ্গামাটি
A A
শক্তিমান চাকমা

শক্তিমান চাকমাসহ ৬ জনকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরো জোরদার করাসহ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাগরিক সমাজ।

রোববার সকালে সচেতন নাগরিক সমাজের বিশাল বিক্ষোভ মিছিল রাঙ্গামাটি শহরের পৌর চত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে সমাবেশে করে।

সন্ত্রাসবিরোধী এ বিক্ষোভে ব্যবসায়ী ও দোকান কর্মচারী, পরিবহন মালিক শ্রমিকসহ নানা পেশার সাধারণ মানুষ যোগ দেয়।

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের খুন, অস্ত্রবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দীপংকর তালুকদার, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবৈধ অস্ত্রধারীরা প্রতিনিয়ত খুন, অপহরণ, চাদাঁবাজি করে পাহাড়কে অশান্ত ও অস্থিতিশীল করে তুলেছে। অবৈধ অস্ত্রধারীরা নিজেরাই এখন মারামারি করছে। এদের সন্ত্রাসের কাছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ, কারো জীবন কারো নিরাপদ নয়।

তিনি পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান আরো জোরদার করার জন্য সরকারের প্রতি দাবি জানান। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয় রূপম চাকমা।

৩ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়।

পরের দিন ৪ মে শক্তিমান চাকমার শেষকৃত্য থেকে ফেরার পথে গাড়ি লক্ষ্য করে আবার গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে ইউপিডিএফের একাংশের নেতা তপন বর্মাসহ নিহত হয় ৫ জন। গুলিবিদ্ধ হয় আরো ৯ জন।

Tags: শক্তিমান চাকমা
Previous Post

চোখ বুজলেই মায়ের অবদান উপলব্ধি করেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

স্যাটেলাইট গৌরবের, কিন্তু ব্যয়ের হিসাব জনগণকে দিতে হবে: মওদুদ

Next Post

স্যাটেলাইট গৌরবের, কিন্তু ব্যয়ের হিসাব জনগণকে দিতে হবে: মওদুদ

রাজীব হোসেন-রাজীবের হাত-দুই ভাই-স্বজন পরিবহন-বিআরটিসি-৫০ লাখ টাকা

রাজীবের ২ ভাইকে ক্ষতিপূরণের আদেশ স্থগিতের আবেদনের শুনানি ১৭ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT