চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল’ রিপোর্টার্স ফোরামের পাল্টাপাল্টি কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 28, জুন 2024
in - সেমি লিড, আদালত
A A
ল' রিপোর্টার্স ফোরাম এর অফিস সাইনবোর্ড, বাংলা ও ইংরেজি টেক্সট সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন, আদালত ও সংবিধান নিয়ে কাজ করা রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২৫ মেয়াদে একটি কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে, গঠনতন্ত্র সংক্রান্ত কিছু দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা থেকে বের হয়ে কয়েকজন সদস্য আরেকটি কমিটি ঘোষণা করেছেন।

 

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হন দৈনিক আজেকর পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফ–উল–আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটির সহ–সভাপতি পদে হাসান জাবেদ (এনটিভি), যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (যুগান্তর), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক জাকের হোসেন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টি ফোর), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ) বিজয়ী হয়েছেন। এছাড়া এই কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি শামীমা আক্তার (দেশ টিভি), এম এ নাছের (চ্যানেল টোয়েন্টি ফোর) এবং উৎপল রায় (দেশ রুপান্তর) বিজয়ী হয়েছেন।

শুক্রবার সকালে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা আক্তার বার্ষিকী সাধারণ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক, ফোরামের সিনিয়র সদস্য  শহিদুজ্জামান, আলী আসগর স্বপন এবং ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এবং অপর দুই কমিশনার সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন ও তোফায়েল হোসেন।

এদিকে গঠনতন্ত্র সংক্রান্ত কিছু দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিকী সাধারণ সভা থেকে বের হয়ে কয়েকজন সদস্য আরেকটি কমিটি ঘোষণা করেন। যেখানে সভাপতি পদে চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ন সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন সম্পাদক হিসেবে কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদারের নাম উল্লেখ করা হয়েছেন। এই কমিটির সম্মানিত এক নম্বর সদস্য হিসেবে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সদস্য হিসেবে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম, কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন রয়েছেন বলে এই কমিটির যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ডালিম গণমাধ্যমকে জানিয়েছেন।

Tags: ল' রিপোর্টার্স ফোরাম
Previous Post

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জেলেনস্কির নিরাপত্তা চুক্তি

Next Post

সুস্থভাবে বাঁচতে চান তরুণ কবি উৎপল সরকার

Next Post
অঙ্গপ্রত্যঙ্গহীন তরুণের জীবন সংগ্রাম, কষ্টের মধ্যেও সাহসী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থভাবে বাঁচতে চান তরুণ কবি উৎপল সরকার

রাজধানীর বাজারে সবজির দাম বাড়ার কারণে ক্রেতাদের ভিড় কম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য, সবজির দাম বাড়তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT