চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াকু রিয়াদের দুই হাজার, পাঁচশ পার বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিন মিলে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালের সঙ্গে। অন্যরা যাওয়া-আসা করছেন। রিয়াদ চেয়ে চেয়ে দেখছেন। এমন দিনে টেস্ট ক্যারিয়ারে দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।  অলআউট হওয়ার সময় অপরাজিত ছিলেন ৮৩ রানে। সেই সঙ্গে প্রথম ইনিংসে দলকে নিয়ে গেছেন ৫১৩তে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে গল টেস্টে ৬৩৮ করেছিলেন মুশফিকরা। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

রিয়াদ ৬৭ ইনিংসে টেস্টে দুই হাজার রান করলেন। আগের দিন মুমিনুলও দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। বাংলাদেশিদের মধ্যে মুমিনুল সবচেয়ে কম সময়ে দুহাজার রান করেছেন, ৪৭ ইনিংসে। ৫৩ ইনিংসে করেছিলেন তামিম। রিয়াদ এদিন ১৩৪ বল খেলে অপরাজিত থাকেন। এর মধ্যে চার সাতটি। ছয় দুটি।

মুমিনুল হককে নিয়ে দিন শুরু করেন রিয়াদ। আগের দিনের ১৭৫’র সঙ্গে এক রান যোগ করে বিদায় নেন মুমিনুল। পরে রিয়াদ একে একে ফিরে যেতে দেখেন মোসাদ্দেক (৮), মিরাজ (২০), সাঞ্জামুল (২৪), তাইজুলকে (১) এবং মোস্তাফিজকে (৮)।

আগের দিন ২০৩ বল খেলা মুমিনুল দ্বিতীয়দিন খেলতে পারেন ১১ বল। লেগস্টাম্প বরাবর রঙ্গনা হেরাথের ঝুলিয়ে দেয়া বলে স্কোরিং শট খেলতে গিয়ে ফরোয়ার্ড শর্টলেগে ক্যাচ দেন।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১৩
(মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদউল্লাহ ৮৩* তামিম ৫২, ইমরুল ৪০, সাঞ্জামুল ২৪; লাকমাল ৩/৬৮, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, দিলরুয়ান ১/১১২।)।

সময়ের সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের রূপ বদলাচ্ছে। স্পিনাররা টার্ন পাচ্ছেন। মুমিনুল ফিরে যাওয়ার পর সংগ্রাম করতে হয়েছে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন সৈকতকে। সুরাঙ্গা লাকমালের বল কোনোটি নিচু হয়েছে। কোনোটি লাফিয়েছে। অন্যপ্রান্ত থেকে বার বার একই জায়গায় বল করে চাপ বাড়িয়ে গেছেন হেরাথ।

মোসাদ্দেক উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন মিডঅনে। দিনের প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় আক্ষেপ হয়ে থেকেছে মিরাজের রানআউট। দারুণ ব্যাট করতে থাকা এ ডানহাতি মাহমুদউল্লাহর সঙ্গে তৃতীয় রান নিতে গিয়ে কাটা পড়েন। দুই রান নিয়েছিলেন খুব সহজে। ফিল্ডারের হাত থেকে থ্রো আসতে যতটুকু সময় লাগে। নিজেই কল করে সেই সময়ের মধ্যে পৌঁছাতে পারেননি অল্পের জন্য। দর্শনীয় একটি স্ট্রেইট ড্রাইভে চার ও একটি ছক্কায় ১৯ বলে ২০ রান করে ফেরেন।

আগেরদিন তামিম-ইমরুল ৭২ রানের জুটি গড়ার পর মুশফিক-মুমিনুল ২৩৬ রানের জুটি গড়েন। তৃতীয় উইকেটে বাংলাদেশের এটি সর্বোচ্চ রান। যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ।

দ্বিতীয়দিনের দুই সেশন দেখে বোঝা গেছে সময় যত গড়াবে স্পিনাররা ততই রাজত্ব করবেন এই পিচে। বাংলাদেশ দলে তিন বিশেষজ্ঞ স্পিনার। স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। তাদের সঙ্গী সানজামুল।

Tags: ত্রিদেশীয় সিরিজ
Previous Post

জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী হৃদরোগে আক্রান্ত

Next Post

নতুন আইজিপির গুরুত্ব গণমুখী পুলিশি ব্যবস্থায়

Next Post

নতুন আইজিপির গুরুত্ব গণমুখী পুলিশি ব্যবস্থায়

সেন্সর বোর্ডে প্রশংসিত ‘পাষাণ’, মার্চেই মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT