চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লড়াকু বাংলাদেশের জন্য ফুল মার্কস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 21, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ৩৮২ রানের পাহাড়সম লক্ষ্যের জবাবে দিন শেষে ৪৮ রানে পরাজিত বাংলাদেশ। ম্যাচ হারলেও ৩৩৩ রানের লড়াকু ইনিংসে হৃদয় জিতে নিয়েছে টাইগারদের লড়াই। টুইটারে তাই জিততে না পারা বাংলাদেশকে নিয়েও চলছে বন্দনা।

ভারতীয় ক্রিকেট লেখক মিহির বোস টুইট করেছেন, ‘বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রান। তারা হয়তো হেরেছে, কিন্তু দেখিয়ে দিলো সামনে এগিয়ে যাওয়ার মতো সাহস ও চেষ্টা তাদের আছে।’

সাংবাদিক আয়াজ মেমন ‘ক্রিকেটওয়ালা’ টুইটারে লিখেছেন, ‘লক্ষ্য হয়তো তাদের নুইয়ে দিয়েছে। কিন্তু কখনোই হেরে না যাওয়ার মানসিকতার জন্য বাংলাদেশ ফুল মার্কসই পাচ্ছে। লক্ষ্য কিংবা প্রতিপক্ষের বোলিং শক্তি দেখে তারা ঘাবড়ে যায়নি।’

ইএসপিএনের প্রধান সম্পাদক সমবিত বল প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন টিম টাইগার্সকে, ‘তারা পিছিয়ে পড়েছিল, কারণ তাদের বোলাররা অনেক রান হজম করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং এই বিশ্বকাপের প্রধান হাইলাইটস হয়ে থাকবে।’

প্রশংসা হচ্ছে মুশফিকের ১০২ রানের ইনিংসটি নিয়েও। আয়াজ মেমন তার আরেকটি টুইটে লিখেছেন, ‘উচ্চতায় খাটো কিন্তু কর্মে পাহাড়সম!’

ক্রিকেটের বাইরে ট্রেন্ট ব্রিজের এক বাংলাদেশি সমর্থকও বিশেষ নজর কেড়েছেন। কমিক সুপারহিরো স্পাইডারম্যানের কস্টিউম পরে টাইগারদের সমর্থন দিতে গিয়ে সবার নজরে এসেছেন তিনি।

বাংলাদেশের সুপারহিরো সমর্থককে নিয়েও হয়েছে দেদার টুইট। ক্রিকইনফোর নারী সাংবাদিক মেলিন্ডা ফেরেল লিখেছেন, ‘বাংলাদেশের স্পাইডারম্যান এখন ট্রেন্ট ব্রিজে। সে অসাধারণ!’

Tags: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
Previous Post

বাংলার সাহসী নারীর আখ্যান ‘ন ডরাই’

Next Post

হংকংয়ে আন্দোলনকারীদের পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও

Next Post

হংকংয়ে আন্দোলনকারীদের পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও

আম, আমজনতা আম নিয়ে উপকথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT