চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাপটপ-কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ানোর কার্যকর টিপস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 18, এপ্রিল 2016
in তথ্যপ্রযুক্তি
A A

আজকাল পিসিটা চালু হতে সময় নিচ্ছে খুব বেশি। চালু হতে নেয়া সময়ের ব্যাপ্তিটা যেনো দিন দিন বাড়ছেই। জরুরি কাজ থাকলেও কম্পিউটারের প্রোসেসিং সময়টাই মাঝে মাঝে দেরি করিয়ে দেয়। আর স্লো কার্যক্ষমতার পিসি নিয়ে না হয় কথা না-ই বললাম!

কিন্তু এভাবে তো আর চলতে পারে না! কারণ কম্পিউটার চালু হতে বেশি সময় নেয়া মানেই হচ্ছে তার ঘাড়ে বোঝা জমে গেছে অনেক। তাই চলুন জেনে নেই এসব বোঝা কমিয়ে পিসির গতি বাড়ানোর কয়েকটি সহজ কিন্তু কার্যকর উপায়।

ডেস্কটপ পরিষ্কার রাখুন
এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো কম্পিউটারের ডেস্কটপ ফাঁকা রাখা। ডেস্কটপে যতো বেশি ফাইল, ফোল্ডার, ছবি আর প্রোগ্রাম জমিয়ে রাখবেন, ততোই আপনার কম্পিউটার চালুর গতি ধীর হবে। কেননা চালু হওয়ার সময় ডেস্কটপে রাখা প্রতিটি আইটেম লোড করে আপনার কম্পিউটার, যেনো আপনি সঙ্গে সঙ্গেই সেগুলো চালু করতে পারেন।

ডেস্কটপে রাখা জিনিসপত্র আপনার কম্পিউটারের র‌্যাম বেশি দখল করে কম্পিউটারকে স্লো করে দেয়, বিশেষ করে কম্পিউটারটি যদি হয় একটু পুরোনো মডেলের। তাই শুধু আপাতত কাজের জন্য দরকার, এমন ফাইলগুলোই ডেস্কটপে রাখুন এবং কাজের শেষে ডিলিট করে দিন। ডেস্কটপে না রাখলেই নয়, এমন হাতে গোনা কয়েকটি আইটেমই শুধু রাখুন ডেস্কটপে। বাকি অল্প কয়েকটি আইটেম টাস্কবারে শর্টকাট করে রাখতে পারেন।

অব্যবহৃত প্রোগ্রাম বন্ধ করুন (ম্যাকের জন্য)
প্রোগ্রামের ওপরের কোনায় লাল ‘X’ টায় ক্লিক করলেই যে সব প্রোগ্রাম পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নেই। ম্যাক কম্পিউটারে এভাবে সব উইন্ডো ক্লোজ করলে, এমনকি কম্পিউটার বন্ধ করে দিলেও ওই সবগুলো প্রোগ্রামই চালু থেকে যেতে পারে।

আপনি ম্যাক ব্যবহারকারী হলে তাই কম্পিউটার বন্ধ করার আগেই উইন্ডোর ওপরের বাম দিকের কোনায় প্রোগ্রাম মেন্যুতে গিয়ে ‘Quit Program’-এ ক্লিক করে, অথবা ⌘-Q চেপে প্রতিটি প্রোগ্রাম বন্ধ করুন।

প্রোগ্রামের অটো লঞ্চ বন্ধ করুন
ধরুন, কম্পিউটার শাট ডাউনের আগে সব প্রোগ্রাম বন্ধ করেছেন আপনি। তারপরও কিন্তু কিছু অ্যাপ্লিকেশন থাকে যেগুলো পরের বার কম্পিউটার স্টার্টআপের সময় নিজে নিজেই চালু হয়ে যায়। এভাবে পিসি চালুর সাথে সাথে কয়েকটি প্রোগ্রাম একসঙ্গে চালু হতে গিয়ে পিসির ওপর অনেক চাপ পড়ে যায়। ফলে স্লো হয়ে যায় এর গতি। এক্ষেত্রে ম্যাক এবং উইন্ডোজ – দু’ধরণের অপারেটিং সিস্টেমেই ছোট কিছু কাজ করে ওই প্রোগ্রামগুলোর অটো লঞ্চ বা অটো স্টার্ট অপশনটি বন্ধ করতে পারেন আপনি।

ম্যাক: কম্পিউটারের System Preferences চালু করে Users & Groups-এ যান। ইউজারনেমের নিচের ট্যাবটি Passwords থেকে Login Items-এ সরিয়ে নিলে স্টার্টআপের সময় অটো লঞ্চ হয় এমন প্রোগ্রামের একটি তালিকা দেখতে পাবেন। বামদিকের নিচের কোণে থাকা তালায় ক্লিক করে পাসওয়ার্ড দিন। এবার যে যে প্রোগ্রাম আপনি স্টার্টআপের সময় চালু হোক চান না, সেগুলো সিলেক্ট করে তালিকার নিচে থাকা ‘-’ বাটনে ক্লিক করুন।

উইন্ডোজ: স্টার্ট মেন্যু থেকে MSConfig লিখে সার্চ দিন। System Configuration  চালু হলে চলে যান Startup লেখা ট্যাবে। এখানেও আপনি দেখতে পাবেন অটো স্টার্ট হয় এমন প্রোগ্রামগুলোর তালিকা। উইন্ডোটির বামে নিচের দিকে ‘Hide all Microsoft services’ লেখার পাশের চেকবক্সে টিক দিন। এবার তালিকায় বাকি থাকা অ্যাপ্লিকেশনগুলো থেকে স্টার্টআপে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো সরিয়ে দিন।

টেম্পোরারি ফাইল মুছে ফেলুন
কম্পিউটারে আপনি যতো কাজ করেন, তার সবগুলো প্রোগ্রামই কিছু টেম্পোরারি ফাইল তৈরি করে দ্রুত কাজের সুবিধার্থে। বিশেষ করে ইন্টারনেট ব্রাউজারের টেম্পোরারি ফাইল তৈরি হয় সবচেয়ে বেশি। ফাইলগুলোর বেশিরভাগই কাজ শেষেও নিজ থেকে ডিলিট হয় না। এই অপ্রয়োজনীয় ফাইলগুলো আপনার কম্পিউটারকে শুধু চালু হওয়ার সময় না, ব্যবহারের পুরোটা সময়ই স্লো করে রাখে।

তাই দুয়েক দিন পর পরই আপনার ব্রাউজারের Preferences অপশন থেকে ক্যাশ (Cache) ও কুকি (Cookie) ফাইল ডিলিট করুন। এছাড়া স্টার্ট মেন্যুর Run অপশনে গিয়ে একবার temp আরেকবার %temp% টাইপ করে এন্টার চাপুন। টেম্পোরারি ফাইলের যে লিস্টগুলো আসবে সেখানে সবগুলো ফাইল সিলেক্ট করে Shift+Delete চেপে পুরোপুরি মুছে ফেলুন।

Tags: কম্পিউটার
Previous Post

ওপেকের বৈঠক ব্যর্থ, আবার কমলো তেলের দাম

Next Post

মৃত ব্যক্তির নামে মামলায় তোলপাড়

Next Post

মৃত ব্যক্তির নামে মামলায় তোলপাড়

মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT