চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লো’র মিশন রিয়াল মাদ্রিদ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 10, ডিসেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ছয় মাস আগে স্প্যানিশ মিডিয়া দাবি করেছিল, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ যোগাযোগ করেছেন জোয়াকিম লোর সঙ্গে। জিদান দায়িত্ব ছাড়ার পর পেরেজ নাকি প্রথমেই তার সঙ্গে যোগাযোগ করেন।

তবে এমন খবর শোনার পরপরই রিয়ালে দায়িত্ব নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ নেই বলে জানিয়ে দেন বিশ্বকাপজয়ী জার্মান জাতীয় দলের কোচ। তখন অবশ্য রাশিয়া বিশ্বকাপ নিয়েই ভাবনার কথা জানিয়েছিলেন।

রাশিয়া বিশ্বকাপের পর চিত্রটা বেশ পাল্টে যায়। বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার পর লো’র চাকরি নিয়েই শঙ্কা তৈরি হয়। খবর বের হয়, লো’কে বরখাস্ত করা না হলেও তিনি নিজেই পদত্যাগ করতে পারেন।

কিন্তু জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, লো’কেই প্রধান কোচ হিসেবে রেখে দেয়া হচ্ছে। ২০০৪ সালে জার্মানির দায়িত্ব নেয়া কোচকে এখনো জার্মান ফুটবলের কর্মকর্তারা অপরিহার্য মনে করছেন।

রাশিয়া বিশ্বকাপ শুরুর একদিন আগে লো’র সঙ্গে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে জার্মানি। সবকিছু ঠিকঠাক থাকলে সে পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন। তবে এরমধ্যেই নতুন খবর, আগে সরাসরি মানা করলেও রিয়াল ইস্যুতে ভিন্ন সুর তার গলায়। স্প্যানিশ জায়ান্টদের নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করেছেন লো।

জাতীয় দলের চলতি দায়িত্ব শেষে ভবিষ্যতে কী করবেন সে বিষয়ে জার্মান টেলিভিশন নেটওয়ার্ক জেডডিএফ দেয়া সাক্ষাতকারে অনেক কথা বলেছেন লো। যেখানে উঠে এসেছে আগামীতে রিয়ালের কোচ হওয়ার ইঙ্গিতও।

লো বলেছেন, ‘আমি বেশ কিছুদিন ক্লাবে কোচ ছিলাম এবং এখনই অবসরের ব্যাপারে কিছু ভাবছি না। সুতরাং ভবিষ্যতে কী করব তা ভাবার সময় পাব। আমার দিক থেকে আমি এখনো ক্লাব কোচিংয়ের ব্যাপারে আগ্রহী।’

এসময় উপস্থাপক প্রশ্ন করেন, আপনার আগ্রহের তালিকায় বিশেষ কোনো ক্লাব আছে? লো’র সটান উত্তর, ‘আমার চিন্তা বিদেশে, অবশ্যই জার্মানিতে না। যেকোনো কোচের জন্যই রিয়াল বিশেষ আগ্রহের ক্লাব।’

সময়টা মোটেও ভালো যাচ্ছেন লো’র। বিশ্বকাপের প্রথমপর্ব থেকেই বিদায়। ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও। বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর উয়েফা নেশনস লিগে দেখা মিলেছে ’অচেনা’ জার্মানির। টুর্নামেন্টের শেষ চারেও যেতে পারেনি ‘কাইজাররা’। রিয়াল ইস্যুতে ইতিবাচক কথা বলে লো কী ভবিষ্যৎ মিশনের ইঙ্গিত দিয়ে রাখলেন? উত্তর পেতে অপেক্ষা ছাড়া উপায় কী?

Tags: জার্মান ফুটবলজোয়াকিম লোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

৭০’র নির্বাচন থেকে স্বাধীনতা

Next Post

চট্টগ্রামে ফ্লাইটের ঘোষণা দিয়েছে ফ্লাইদুবাই

Next Post
ফ্লাইদুবাই-ফ্লাইট

চট্টগ্রামে ফ্লাইটের ঘোষণা দিয়েছে ফ্লাইদুবাই

বাবর হারিয়েছিল বিএনপিকে, পত্নীর টার্গেট আওয়ামী লীগ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT