চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকমানকে নিয়ে সিদ্ধান্ত বিসিবি সভায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 07, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে। একই কাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ থাকার পরও বিসিবিতে বোর্ড পরিচালকের পদে বহাল আছেন মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।

মাদক মামলায় বর্তমানে কারাগারে আছেন লোকমান হোসেন। ক্যাসিনো চালাতে মোহামেডান ক্লাবের জায়গা ভাড়া দেয়ার অভিযোগ আছে বিসিবির এ পরিচালকের বিরুদ্ধে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে বিচার হবে। সেটি যে বিসিবি থেকে বহিষ্কার সেটি না বললেও চলছে।

কিন্তু প্রশ্ন উঠেছে যুবলীগ কার্যনির্বাহী সভায় তাদের সভাপতি, সহ-সভাপতিকে বহিষ্কার করতে পারলে বিসিবি কেন পারছে না একজন পরিচালকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে? এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলেন বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানালেন, এ ব্যাপারে আলোচনা হবে বোর্ডের কার্যনির্বাহী সভায়।

‘এই বিষয়ে (লোকমান হোসেন) মাননীয় সভাপতি কিছুদিন আগেই আপনাদের স্পষ্ট করে দিয়েছেন। যদি উনি দোষী সাব্যস্ত হন তাহলে বোর্ড থেকেও ঐ(বহিষ্কার) ব্যবস্থা নেয়া হবে। আমরা অপেক্ষা করছি। আর সিদ্ধান্ত নিতে হলে এটা বোর্ডে আলোচনা করতে হবে। পরবর্তী বোর্ড সভাতে আমরা এটা নিয়ে আলাপ করতে পারি।’

বিসিবির নজির আছে দোষী সাব্যস্ত হওয়ার আগেই কাউকে শাস্তি দেয়ার। ২০১৩ সালে বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর খবর প্রচারের পর প্রাথমিক তদন্ত ছাড়াই সবধরণের ক্রিকেটে নিষেধাজ্ঞার কবলে পড়েন মোহাম্মাদ আশরাফুল। তখন আইসিসির তদন্তে সময় না দিয়েই তাৎক্ষণিকভাবে এই ক্রিকেটারকে বহিষ্কার করে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের তৎকালীন কমিটি।

Tags: বিসিবিলিড স্পোর্টসলোকমান ভূইয়া
Previous Post

আরেক বিশ্বজিৎ

Next Post

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

Next Post

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ইংল্যান্ডের নতুন হেড কোচ ক্রিস সিলভারউড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT