চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভেল প্লেয়িং ফিল্ড চায় আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 23, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন কমিশনকে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, তাদের সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেপ্তার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন করতে হবে।

রোববার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সুধাসদনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এমন দাবি জানান তিনি।

এইচটি ইমাম বলেন: বিএনপি তার নির্বাচনী নীলনকশা অনুযায়ী মিছিলে হামলা এবং অগ্নিসংযোগ করছে। তারা প্রতিদিনই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করছে। মিডিয়াতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

‘‘আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিএনপি ও ঐক্যফ্রন্ট এর সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। ২৫০ জনেরও বেশি নেতাকর্মী সমর্থক গুরুতর আহত হয়েছে। শতাধিক নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে।’’

এ সময় তিনি আরও বলেন: সকালে এখানে আসতে আসতেই আসাদুজ্জামান নূর সাহেব আমাকে টেলিফোনে জানালেন নীলফামারীতে তার ওখানেও বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।

বিএনপি সংখ্যালঘু নির্যাতন করছে অভিযোগ করে ইমাম বলেন: তারা একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং তাদেরকে ভয় ভীতি দেখানোর পুরনো কৌশল হাতে নিয়েছে। আমাদের কাছে রিপোর্ট আসছে বিএনপি-জামায়াত জোট আবারো ২০০১ সালের স্টাইলে সংখ্যালঘু নির্যাতন শুরু করেছে। নির্বাচন কমিশনকে বিএনপি জামায়াত জোটের এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি।

তিনি আরও যোগ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার পক্ষে এক ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জনগণ আর দুর্নীতিবাজ সন্ত্রাসী জঙ্গিবাদের দানকারী অর্থপাচারকারীদের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।

নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে সাবেক এই আমলা বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন বিএনপি জামায়াত জোটের নির্বাচনী কর্মকাণ্ডে কি ধরনের ভাটা পড়েছে। দেশের সর্বত্রই বিএনপি নেতাকর্মীরা দলে দলে, হাজার হাজারে আওয়ামী লীগে যোগদান করছে।’

‘‘মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের জনগণ নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করছে। আমি বিশ্বাস করি আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ তাদের সুচিন্তিত রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবে।’’

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনবিএনপি
Previous Post

প্রচারণায় ব্যস্ত রাজশাহীর প্রার্থীরা

Next Post

৩০০ এমপির কাছে ৩০০ সিনেপ্লেক্স চাই : বাপ্পী চৌধুরী

Next Post

৩০০ এমপির কাছে ৩০০ সিনেপ্লেক্স চাই : বাপ্পী চৌধুরী

বছরের টপ স্কোরার হচ্ছেন কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT