চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভানডোভস্কির ‘ডাবল সেঞ্চুরি’ ঝড়ে লণ্ডভণ্ড ডর্টমুন্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 07, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

দ্বিতীয় রাউন্ডেই চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা শেষ হয়ে গেছে। বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের যত মনোযোগ এখন লিগ শিরোপা নিয়ে। পয়েন্ট টেবিলে দুই দলের ইঁদুর-বেড়াল দৌড় জমিয়ে তুলেছে বুন্দেসলিগার এবারের আসরও। মাত্র দুই পয়েন্টের ব্যবধান থাকায় শনিবার রাতে জার্মান ক্ল্যাসিকোতে জমজমাট এক লড়াইয়ের আশায় বুক বেঁধে বসেছিলেন বায়ার্ন-বরুশিয়া ভক্তরা।

কিন্তু কিসের কী! বায়ার্নের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থাকা বরুশিয়া এদিন স্রেফ উড়ে গেছে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয়ে বুন্দেসলিগা টেবিলের শীর্ষে উঠে গেছে বায়ার্ন। দলকে জেতানোর পাশাপাশি দারুণ এক কীর্তি গড়েছেন পোলিশ ফরোয়ার্ড।

ম্যাচের ৮৯ মিনিটে নিজের জোড়া গোল তুলে নিয়ে বুন্দেসলিগায় দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন লেভানডোভস্কি। প্রথমে বরুশিয়া ও পরে বায়ার্নের জার্সি গায়ে মোট ২৮৪ ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন ‘লেভা’! ২৩৪ ম্যাচে ২০০ গোল নিয়ে তার চেয়ে এগিয়ে কেবল জার্মান কিংবদন্তি জার্ড মুলার।

জার্মান ক্ল্যাসিকো জিতে লিগটাও জমিয়ে তুলেছে বায়ার্ন। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্টে শীর্ষে বাভারিয়ানরা। এক পয়েন্ট কমে দ্বিতীয় বরুশিয়া। অথচ গত ডিসেম্বরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পরিষ্কার নয় পয়েন্টে এগিয়ে ছিল দলটি!

Tags: বরুশিয়া ডর্টমুন্ডবায়ার্ন মিউনিখরবার্ট লেভান্ডোভস্কিলিড স্পোর্টস
Previous Post

ব্র্যাড পিটের বন্ধুর সঙ্গে প্রেম করছেন জোলি?

Next Post

ফেনীর দগ্ধ মাদরাসা শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল আইসিইউতে স্থানান্তর

Next Post
ফেনী-মাদরাসা শিক্ষার্থী-মাদরাসার অধ্যক্ষ

ফেনীর দগ্ধ মাদরাসা শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল আইসিইউতে স্থানান্তর

রাজশাহীতে মদ পানে এক রাশিয়ানসহ তিনজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT