চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে নিষিদ্ধ ‘ওয়ান্ডার ওম্যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 02, জুন 2017
in বিনোদন
A A
‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে গ্যাল গাদত

‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে গ্যাল গাদত

বিশ্বের বিভিন্ন দেশে যখন আজ শুক্রবার এক যোগে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি, তখন লেবাননে তা নিষিদ্ধ করা হয়েছে। কারণ গ্যাল গাদত। ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে নাম ভূমিকায় তিনিই অভিনয় করেছেন।

জানা গেছে, গ্যাল গাদত ইসরায়েলের নাগরিক। দুই বছর কাজ করেছেন ইসরায়েল সেনাবাহিনীতে। তার রয়েছে সামরিক বাহিনীর প্রশিক্ষণ। তিন বছর আগে গাজায় ইসরায়েল সেনাবাহিনীর আক্রমণকে তিনি সমর্থন জানিয়েছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের মত প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন তিনি।

এক দশক আগেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে লেবানন। ইসরায়েলে উৎপাদিত কোনো পণ্য এমনকি কোনো ইসরায়েলি নাগরিকও সে দেশে ভ্রমণ করতে পারবে না। ওয়াশিংটন পোস্ট, বিবিসি।

এদিকে আজ বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী হচ্ছে।

‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে গ্যাল গাদত

এবার পৃথিবীকে বাঁচাতে ‘ওয়ান্ডার ওম্যান’ হয়ে আসছেন আমাজনের রাজকন্যা। তিনি ইসরায়েলি সুন্দরী গ্যাল গাদত। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আরও একবার পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করেছি। আর এটা খুব কঠিন দায়িত্ব!’

জানালেন, ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির শুটিং করতে গিয়ে বড় বড় কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। ছবির শুটিংয়ের আগে প্রতিদিন ছয় ঘণ্টা করে ছয় মাস প্রশিক্ষণ নিয়েছেন। দুই ঘণ্টা ব্যায়াম, দুই ঘণ্টা ফাইটিং কোরিওগ্রাফি আর দুই ঘণ্টা ঘোড়ায় চড়েছেন।

‘ওয়ান্ডার ওম্যান’ ছবির ট্রেলার রীতিমত কাঁপিয়ে দিয়েছে গোটা সুপারহিরো সিনেমা জগতকে। জানা গেছে, প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এই ছবির ট্রেলারটি ছয় কোটিরও বেশি দেখা হয়েছে।

Previous Post

অভিনব প্রচারণা!

Next Post

ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার

Next Post

ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার

কারিনা কাপুর খান ও তৈমুর

লক্ষ্যর জন্মদিনের দাওয়াতে তৈমুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT