চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগের উদ্দেশ্য অস্থিরতা ‍সৃষ্টি: ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 05, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি

আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন বলে অভিযোগ করছে ইরান। ইরান এবং হিজবুল্লাহকে অভিযুক্ত করে পদত্যাগের ঘোষণার পর থেকেই ইরানি রাজনীতিকরা সাদের সিদ্ধান্তের নিন্দা শুরু করেছেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হুসেইন শেখ আল-ইসলামের দাবি, এই পদত্যাগ সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হাত রয়েছে।

‘ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনামাফিক হারিরি পদত্যাগ করেছেন,’ বলেন তিনি।

এর আগে শনিবার সৌদি আরব থেকে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সাদ আল-হারিরি প্রাণনাশের আশঙ্কায় পদত্যাগের ঘোষণা দেন। ইরান ও তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি ইরানের সমালোচনা করেন।

তিনি বলেন, লেবাননসহ বেশ কয়েকটি দেশে ইরান ‘ভীতি আর ধ্বংস’ ছড়াচ্ছে।

সাদের বাবা রফিক আল-হারিরিও লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ সালে তাকে হত্যা করা হয়। সেই ঘটনা স্মরণে করিয়ে দিয়ে সাদ বলেন, ‘আমরা সেই পরিবেশে বসবাস করছি, যেমনটি ছিল আমার বাবাকে হত্যার আগে। আমাকেও হত্যার ছক আঁকা হয়েছে।’

স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, প্রধানমন্ত্রী সাদের হঠাৎ চলে যাওয়ার ফলে লেবানন নতুন এক রাজনৈতিক সংকটে পড়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর মধ্য দিয়ে শিয়া ক্ষমতাধীন ইরান এবং সুন্নি শাসিত সৌদি আরবের মধ্যে চলমান ঠাণ্ডা আঞ্চলিক দ্বন্দ্ব উত্তপ্ত হয়ে উঠতে পারে।

সাদ আল-হারিরির পরিবারের সঙ্গে সৌদি আরবের সখ্যতা রয়েছে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। বর্তমান মেয়াদে ২০১৬ সালের ডিসেম্বর থেকে সাদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Tags: ইরানলেবাননলেবাননের প্রধানমন্ত্রী
Previous Post

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বসতে চান আইনমন্ত্রী

Next Post

প্রধান বিচারপতিকে নিয়ে এ্যাটর্নি জেনারেলের একই বক্তব্য

Next Post
বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী বা বিচারপতি, পেশাদার পোশাকে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতিকে নিয়ে এ্যাটর্নি জেনারেলের একই বক্তব্য

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, সিলেটের জন্য আশাবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি জয়ের আশায় সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT