চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেনিনের মরদেহ সরাতে চান না রাশিয়ার এমপিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 22, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
লেনিনের

রুশ বিপ্লবের পুরোধা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের সংরক্ষণ করে রাখা মরদেহ রেড স্কয়ারের সমাধিস্তম্ভেই থাকা উচিত বলে মনে করেন রাশিয়ার আইনপ্রণেতারা (এমপি)।

তাদের দাবি, রাশিয়ার আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করার আছে। ১৯১৭ সালের বিপ্লবের এই নেতার মৃত্যুর ৯৫ বছর পূর্তিতে এসব কথা বলেছেন তারা।

১৯২৪ সালের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন লেনিন। এর কয়েক বছর আগে এক গুপ্তহত্যার হামলা থেকে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন তিনি। এরপরই তার স্ত্রীর পক্ষ থেকে প্রবল প্রতিরোধ সত্ত্বেও ৫৩ বছর বয়সী লেনিনের মরদেহ মমি করে জনগণের প্রদর্শনের জন্য মস্কো শহরের কেন্দ্রস্থলে সমাধিস্তম্ভে রাখা হয়।

তারপর থেকেই এই বলশেভিক নেতার মরদেহ সেখানে রয়েছে বছরের পর বছর ধরে। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তা সরানোর দাবি উঠে।

রাশিয়ার কমিউনিস্ট পার্টির একজন সাংসদ আইরি আফোনিন বলেন, দেশটির ভেতরে এমনিতেই আরো অনেক সমস্যা রয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছি। যারা বিষয়টি নিয়ে কথা বলছে তারা উসকানিদাতা। তারা সমাজকে দুই ভাগে ভাগ করার কাজ করছে।

গত ডিসেম্বরে লেভাদা সেন্টারে এক জরিপে দেখা গেছে ৪১ শতাংশ তার শেষকৃত্যের ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। আর প্রায় একই পরিমাণ মানুষ তার পক্ষে ভোট দিয়েছেন। তবে ১৮ শতাংশ কোনো মতামত দেয়নি।

ফেয়ার রাশিয়া পার্টির মিখাইল ইয়েমেলিয়ানভ বলেন, লেনিনতো কাউকে বিরক্ত করছে না। তিনি ওখানেই থাকুন না। তার মৃতদেহের ভাগ্য না হয় পরের প্রজন্ম ঠিক করুক। যারা বিষয়টাকে ঐতিহাসিক দিক থেকে বিবেচনা করবে, রাজনৈতিক দিক থেকে নয়। যেমনটা এখন ঘটছে।

ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির ডেপুটি চিফ অ্যান্ড্রে ইসাএভ বলেন, এই বিষয় নিয়ে এখন কোনো অবস্থান নেই। সমাজে এখন আরো বেশি চাপ সৃষ্টিকারী কাজ রয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান এমপি ইয়ারোস্লাভ নিলভ লেনিনকে একজন বিরোধীনেতা হিসেবে উল্লেখ করে বলেন, তাকে একসময় না একসময় সরানো হবেই; তবে সেটা এখনই না।

বলশেভিক নেতা লেনিনের শেষকৃত্যের কথা বেশ কিছু রাজনীতিবিদ ও মনোযোগ আকর্ষণ করতে চাওয়া ব্যক্তির মাধ্যমে উঠে এসেছে গত তিন দশকে। সেখানে তারা মমি করা মৃতদেহ রাখার খরচের কথাই বেশি উঠে এসেছে।

অবশ্য ক্রেমলিন কখনো এসব নিয়ে বিতর্কে জড়াতে চায়নি। তাদের দাবি, সেটা হয়তো বাস্তবসম্মত হবে। কিন্তু অনেক মানুষকে আঘাত করবে।

Tags: মরদেহসাংসদসেমি লিড
Previous Post

ভিলিয়ার্স ছোঁয়া, হেলস-গেইল ঝড়, রংপুরের টানা দুই

Next Post

বিআরটিসিতে দুর্নীতির জঞ্জাল রয়েছে: ওবায়দুল কাদের

Next Post
খালেদা

বিআরটিসিতে দুর্নীতির জঞ্জাল রয়েছে: ওবায়দুল কাদের

'বুলবুল ভাই জীবনে একবার অভিনয় করেছেন, তাও আমার সিনেমায়'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT