চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখকের বাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2017
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তনয়া শীলা আহমেদ স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের উপন্যাস লেখা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্বামীর বই লেখার সময়কার ঘটনাবলী, বই প্রকাশ যেনো তার  প্রয়াত বাবার স্মৃতিকেই খুব বেশি জাগিয়ে তুলে। শীলা আহমেদ ‘লেখকের বাসা’ শিরোনামে ফেসবুকে লিখেন,

“লেখকের বাসা”

আমার বাবা ছিল লেখক মানুষ। তার ছোট্ট কাঠের একটা টুল ছিল। সেটা নিয়ে যেখানে সেখানে লিখতে বসে যেত। আমাদের খেলা-ঝগড়া-হাসাহাসি কোন কিছু্ তার লেখালেখিতে সমস্যার সৃষ্টি করতে পারতো না।

এবার প্রথম আমার বরকে দেখলাম লেখক হিসেবে। একেবারে বাবার উল্টো। ওর লেখার জন্য পিসফুল মাইন্ড লাগে।চুপচাপ বাসা লাগে। আর লেখার সময় কেউ ওর সাথে কথা কথা বলতে পারবে না। বেচারারা জন্য বিরাট ঝামেলা হয়ে গেল!

পিসফুল মা্ইন্ড সম্ভব না, কারণ ছোটবেলা থেকে আমি খুব ঝগড়াটে।চুপচাপ বাসা সম্ভব না, কারন বাসায় চারটা বাচ্চা। আর ওকে একটু পর পর ডাকাডাকি করা আমার স্বভাব।

এতো ঝামেলার মধ্যে ও যখন একটা উপন্যাসের অর্ধেকের মতো লিখে ফেললো, তখন আমাকে পড়তে দিল। বলল-পড়ে দেখোতো কেমন হয়েছে? কোন জায়গা ঠিক করতে হলে, বোলো! আমি বললাম- অবশ্য্ই পড়বো, কিন্তু কোন জায়গা ঠিক করতে হবে কিনা, বলতে পারবো না। আমি তো লেখকের মেয়ে, সারাজীবন দেখেছি লেখকরা আলোচনা সহ্য করতে পারেনা। বাবাকে কোন লেখা নিয়ে একটু কিছু বললে প্রচন্ড রেগে যেত। এমন বকাবকি শুরু করতো ভয়ে অনেকক্ষণ সামনে যেতাম না!

ও হাসতে হাসতে বললো- আরে ধুর আমি কি তোমার বাবার মতো ছেলেমানুষ নাকি! আমাকে চিনো না? আমি খুব্ ভালোভাবে সমালোচনা নিতে পারি।তুমি নির্দয়ভাবে সমালোচনা করবে।
: কেমন হয়েছে?
:ভালো!
:ভালো মানে কি? ঠিকমতো বল।
আমি ওকে অল্পকিছু বলি। মনে হয় এই জায়গাটায় একটু তাড়াহুড়া করছো… ।

কিছুক্ষন স্বাভাবিকমুখে আমার কথা শুনে। তারপর রাগীরাগী হয়ে যায়। আমাকে বলে-“থাক তোমার আর বলা লাগবে না। আমি তো দেখলাম তুমি লাইন বাদ দিয়ে দিয়ে পড়ছিলে। তোমার মন ছিল না পড়ার মধ্যে”।

আমি ওর হাত ধরি। বলি-“রাগ করছো কেন?” ও আরো রেগে যায়। উঠে চলে যায় আমার সামনে থেকে। রাতে ভাত খায় না ঠিকমতো। আমি বকা খাওয়ার ভয়ে তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অনেক সকালে ও আমাকে ডেকে তুলে। বলে- আসোতো, পড়ে দেখ এখন। আমি ঠিক করেছি।

ওর লেখা পড়তে গিয়ে আমার কান্না চলে আসে। কতোদিন পর আবার এক্ রকম ঘটনা ফিরে আসলো! বাবাও তো কিছুক্ষন পর পর ডাকতো-“শীলা বাবা, এখন পড়ে দেখতো ঠিক করেছি।” যেন আমি (!) কতোবড় একজন ক্রিটিক! যেন কতোকিছু যায় আসে আমার ভালো লাগায়, আর না লাগায়!

আমার বাবা ছিলেন একজন লেখক। আর আমার কাছে আমাদের বাসাটা ছিল লেখকের বাসা। ছোট্ট কাঠের টুলে বাবা লিখতো। মা চা বানিয়ে দিতো একটু পরপর। প্রকাশকরা আসতেন। মা প্রুফ দেখে দিত। ধ্রুব এষ প্রচ্ছদ নিয়ে এসে চুপচাপ বসে থাকতেন ঘরের কোনায়! যখন বই বের হতো বইয়ের সাথে সাথে বাসায় মিষ্টি আসতো। আমার চারজন (মা, নোভা, আমি আর বিপাশা) চারটা বই খুলে বসতাম। বাবা পায়চারী করতে করতে সিগারেট খেতো। বই পড়তে পড়তে কখনো হেসে উঠলে সাথে সাথে জিজ্ঞেস করতো-“ কোন জায়গাটা পড়ছো বাবা?” বই পড়া শেষ হলে বলতো-“বাবা চোখে পানি এসেছে?” আমার খারাপ কোয়ালিটির পাঠক ছিলোম, বাবার সব বই পড়ে্ই চোখে পানি চলে আসতো।

আমার বরের উপন্যাস লেখা শেষ হয়। একরাতে ও আমার হাতে ওর নতুন বইয়ের একটা কপি তুলে দিয়ে বলে-এটা তোমার জন্য! তুমি খুশী তো?

প্রিয়তম স্বামী, আমি প্রচন্ড খুশী। তোমার বই মাষ্টারপিস হয়েছে অথবা কিছু্ হয়নি তার জন্য খুশী না। খুশী এজন্য যে তোমার এই বই আর বই লেখার জার্নি আমাকে প্রাউড করেছে, নষ্টালজিক করেছে, একটু একটু জেলাস (প্রথম প্রেম নিয়ে উপন্যাস লিখলে তো একটু জেলাস হবোই!) করেছে।

হ্যা এটা ঠিক যে, আমাদের এখন কোন ছোট্ট লেখার টুল নাই, প্রকাশকদের আড্ডা নাই, চুলায় সারক্ষন চা নাই, ধ্রুব এষের প্রচ্ছদ নিয়ে আসা নাই (এখন প্রচ্ছদ নেটে চলে আসে!), মিষ্টিও নাই । তাতে কি! এটা না হয় আমাদের অন্যরকম লেখকের বাসা হলো!

তোমার জন্য অনেক শুভকামনা আর দোয়া!”

Tags: শীলা আহমেদহুমায়ূন আহমেদ
Previous Post

চলে গেলেন লেখিকা ভারতী মুখার্জী

Next Post

এসএসসি পরীক্ষার প্রশ্নে ডাক্তারকে ‘লোভী’ বলায় সরব ফেসবুক, চিকিৎসকদের প্রতিবাদ

Next Post

এসএসসি পরীক্ষার প্রশ্নে ডাক্তারকে ‘লোভী’ বলায় সরব ফেসবুক, চিকিৎসকদের প্রতিবাদ

শক্ত অবস্থানে বাংলাদেশের টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT