চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখকের পাগলামি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 09, জানুয়ারি 2020
in বিনোদন
A A
দুজন ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে, পেছনে বিমানবন্দর দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন নাটকের প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার মাহবুব হোসেন। লেখার বিষয়ে যিনি বরাবরই বেশ খুঁতখুঁতে। নিজের লেখা যে কোনো চিত্রনাট্য তিনি আগে নিজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলেন। চরিত্র বিশ্বাসযোগ্য না মনে হলে, সেটি তিনি লেখেন না।

এমনই একটি সিরিয়াস লেখকের চরিত্রে এবার দেখা যাবে টেলিভিশনের শীর্ষ অভিনেতা মোশাররফ করিমকে। যার চরিত্রের নাম নাট্যকার মাহবুব হোসেন। তিনি আবার সম্প্রতি পিয়া বিপাশাকে বিয়ে করে দারুণ সুখি জীবন পার করছেন। নাটকে যার নাম জেসমিন।

নাটকের গল্পে এই নাট্যকারের হাতে আসে দাম্পত্য কলহ বা সন্দেহ বাতিক নিয়ে একটি চিত্রনাট্য লেখার প্রস্তাব। কিন্তু সেটি তিনি কোনোভাবেই লিখতে পারছিলেন না। কারণ, সংসার তার বেশ সুখে কাটছে। স্ত্রীকে সন্দেহ করার প্রশ্নই আসে না। অন্যদিকে তিনি তার চিত্রনাট্যেরও কোনও অগ্রগতি করতে পারছিলেন না, কারণ এই বিষয়ে তার সরাসরি কোনো অভিজ্ঞতা নেই।

স্বাভাবিকভাবে মোশাররফ করিম চিত্রনাট্যের জন্য নিজের স্ত্রী পিয়া বিপাশাকে সন্দেহ করা শুরু করলেন। মূলত এখান থেকেই শুরু হয় বিশেষ নাটক ‘গল্পওয়ালা’র গল্পের বাঁক।

মুরসালিন শুভর চিত্রনাট্য ও নির্দেশনায় এটি সম্প্রতি নির্মিত হলো সিএমভি’র ব্যানারে। এতে মোশাররফ করিম ও পিয়া বিপাশা ছাড়াও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

নির্মাতা মুরসালিন শুভ জানান, নাটকটির শেষাংশে থাকবে দর্শকদের জন্য ভয়ংকর এক বিস্ময়! যার জন্য দর্শকরা মোটেও প্রস্তুত থাকবেন না। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি চলমান নাটকের বাজারে আউট অব বক্স একটা গল্প বলতে। আমরা চেয়েছি একজন সত্যিকারের একজন লেখকের পাগলামি তুলে ধরতে, সঙ্গে নির্মম বাস্তবতাও। সিএমভিকে ধন্যবাদ, কাজটিকে সামনে আনার জন্য।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘গল্পওয়ালা’ ১১ জানুয়ারি উন্মুক্ত হচ্ছে ‘সিএমভি ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে।

Tags: চিত্রনাট্যকারটেলিভিশনপিয়া বিপাশামোশাররফ করিমলিড বিনোদন
Previous Post

সিসিমপুরের গণমাধ্যম পরামর্শক পলাশ মাহবুব

Next Post

সাংবাদিকদের ওপর হামলাকারী ফজল মন্ডলের রিমান্ড চেয়ে আবেদন

Next Post
ফজল মন্ডলের রিমান্ডের জন্য পুলিশ ও সাংবাদিকরা আদালত ভবনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের ওপর হামলাকারী ফজল মন্ডলের রিমান্ড চেয়ে আবেদন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে ঢাবি শিক্ষার্থীকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT