চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুডু খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 15, এপ্রিল 2021
in - সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A
Bangladeshi people gather around an ambulance after an incident. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরের শিবচরে লুডু খেলাকে কেন্দ্র করে দুই ইউপি মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

নিহত ইলিয়াস ঢালী (৩০) কাদিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ডিক্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ডিক্রিরচর গ্রামের মজিবর ঢালী ও সৌরভ ঢালী বাজি ধরে লুডু খেলছিলেন। তারা বাজির ৬০ টাকা জমা রাখেন শাহিন ঢালীর কাছে।

লুডু খেলায় মজিবর জিতে যাওয়ার পর বাজির টাকা শাহিনের কাছে চান। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

ওই মারামারি রেশ ধরে স্থগিত হয়ে যাওয়া কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর প্রার্থী মজিবর রহমান ওরফে খলিল মোল্লা ও প্রার্থী আব্বাস মুন্সি সমর্থকদের মধ্যে সন্ধ্যায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে হয়।

এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তাদের মধ্যে লুডু খেলায় অংশগ্রহণ করা আব্বাস মুন্সির সমর্থক মজিবর ঢালীর ভাই ইলিয়াস ঢালীকে (৩০) উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এই ঘটনায় আরেক প্রার্থী মজিবুর রহমান ওরফে খলিল মোল্লাকে শিবচর হাসপালাতে চিকিৎসাধীন অবস্থায় আটক করে পুলিশ।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tags: নিহত ১মাদারীপুরের শিবচরলুডুসংঘর্ষ
Previous Post

নতুন ধরণের করোনা ঠেকাতে নাজেহাল কানাডা

Next Post

জ্যাক স্নাইডারের ছবিতে হুমা কুরেশি

Next Post
Promotional poster for Army of the Dead Netflix series with neon graphics and characters. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাক স্নাইডারের ছবিতে হুমা কুরেশি

বাংলাদেশের সংবাদ ও বিনোদনের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন'র দ্বিতীয় ট্রেলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT