চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুইসের ঝড়ো সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 28, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের চলতি আসর প্রথম সেঞ্চুরি দেখেছিল ২৩তম ম্যাচে। পথ দেখিয়েছিলেন লরি ইভান্স। ইংলিশ ব্যাটসম্যানের দেখানো পথে শেষ ৯ ম্যাচেই তিনটি সেঞ্চুরির দেখা মিলল। সোমবার আসরের চতুর্থ আর নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এভিন লুইস। ক্যারিবীয় তারকার ব্যাটে ভর করে আসরের ও বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ রানের সংগ্রহ গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

এই নিয়ে চলতি আসরে তৃতীয়বারের মতো দুই শতাধিক রানের স্কোর দেখল বিপিএল। এর আগে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর সেঞ্চুরিতে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৩৯ রান তুলেছিল রংপুর রাইডার্স। এই খুলনার বিপক্ষেই ২১৪ রানও করেছিল ভাইকিংসরা।

শেষ চারে ওঠার সুযোগ আগেই হাতছাড়া হয়েছে খুলনা টাইটানসের। এই ম্যাচ তাদের জন্য শুধুই নিয়মরক্ষার। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য ঠিক উল্টো। শেষ চারে থাকলেও জায়গা ধরে রাখতে জয় চাই তাদের। কারণ শীর্ষ চারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে ছয় দল। সেই লড়াইয়ের ম্যাচে প্রথম ব্যাট করে ৫ উইকেটে ২৩৭ রানের পুঁজি গড়েছে কুমিল্লা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন কুমিল্লার দুই ওপেনার। জুটিতে ৫৮ রান তুলে প্রথমে আউট হন তামিম ইকবাল। ২৫ রান করলেও বেশ ধীরগতিতেই ব্যাট করেন টাইগার ওপেনার। তিনটি চার ও এক ছক্কায় ২৫ রান করতে বল খেলেন ২৯টি।

স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়া আগেই ফেরেন এনামুল হক বিজয়। তামিমকে ফেরানো মাহমুদউল্লাহ রিয়াদের বলেই আউট হন তিনি। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেয়ার আগে খাতা খুলতে পারেননি বিজয়।

রানে ফিরেছেন কুমিল্লা ওপেনার এভিন লুইস। রান খরায় থাকার কারণে শেষ কয়েক ম্যাচে একাদশেই ছিলেন না। তবে রানে ফিরেই বড় ইনিংস খেলেন ক্যারিবীয় তারকা।

৯৭ রানের জুটি গড়ে লুইসকে দারুণ সঙ্গ দেন ইমরুল কায়েস। ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শফিউল ইসলামের বলে ফেরার আগে ১৮৫’র বেশি স্ট্রাইকরেটে ব্যাট চালিয়ে চারটি চার ও দুটি বিশাল ছক্কা হাঁকান জাতীয় দল থেকে বাদ পড়া ইমরুল।

নেমে ঝড় তুলেছিলেন থিসারা পেরেরাও। কিন্তু চার বল খেলে সমান এক চার ও ছক্কায় ১১ রান করার পর ব্র্যাথওয়েটের শিকার হন লঙ্কান তারকা। ব্যাট হাসেনি শহিদ আফ্রিদিরও। এক রানের বেশি করতে পারেননি পাকিস্তানি তারকা।

তবে নিজের মতো করেই ব্যাট চালিয়েছেন লুইস। ৩১ বলে হাফসেঞ্চুরি তুলে সেঞ্চুরি পূর্ণ করেন ৪৭ বলে। অর্থাৎ, দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন মাত্র ১৬ বলে। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। ১০টি ছক্কার সঙ্গে পাঁচটি চারের মারে সাজানো তার ইনিংস। ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শামসুর রহমান।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসলুইস
Previous Post

‘হিন্দু মেয়েদের গায়ে হাত দিলে হাত কেটে নেয়া হবে’

Next Post

ছবিতে শবনম ফারিয়ার গায়ে হলুদ

Next Post

ছবিতে শবনম ফারিয়ার গায়ে হলুদ

আল-আমিন, রানাকে লজ্জা থেকে বাঁচালেন সাদ্দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT