চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলে পাঁচ বছরের নতুন চুক্তিতে সালাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 02, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলের সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করেছেন মোহামেদ সালাহ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ পর্যন্ত অলরেডদের সঙ্গে থাকবেন মিশরীয় সুপারস্টার।

ইংলিশ ক্লাবে রেকর্ড গড়া এক মৌসুম শেষ করার পর রিয়াল মাদ্রিদসহ বিশ্বের বেশ কয়েকটি বড় ক্লাব সালাহর দিকে নজর দেয়। নানা গুঞ্জনের মধ্যেই তার নতুন চুক্তির খবর এল। তবে বিশেষ সূত্রের বরাতে ইএসপিএন ফুটবল জানাচ্ছে, সালাহ’র নতুন চুক্তিতে কোনো রিলিজ ক্লজ রাখা হয়নি।

ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘এই সংবাদটা আমি এইভাবে দেখি, গত মৌসুমে দলের জন্য এবং ক্লাবের জন্য প্রচুর অবদান রাখায় একজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে।’

ক্লপের আরেকটু সংযোজন, ‘এই চুক্তি দুটি বিষয়কে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে, এক লিভারপুলের প্রতি তার বিশ্বাস এবং দুই তার উপর আমাদের বিশ্বাস।’

বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ আরও বলেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভাদের অ্যানফিল্ডে (লিভারপুলের মাঠ) দেখতে চাই। যেটাকে তারা একটি বাড়ি মনে করে নিজেদের সমস্ত পেশাদারী স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। আমরা এটি অর্জনের জন্য একসাথে কঠোর পরিশ্রম করছি।’

৩৬.৯ মিলিয়ন পাউন্ডে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে গত মৌসুমে ৫২ ম্যাচে ৪৪ গোল করেন সালাহ। তার পারফরম্যান্সে ভর করেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ওঠে লিভারপুল।

হতাশাজনক বিশ্বকাপ শেষে বর্তমানে নিজ দেশ মিশরে ছুটি কাটাচ্ছেন সালাহ। বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই হেরে গেছে তার দল। ইনজুরির কারণে দেশের জার্সি গায়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। পরের দুই ম্যাচে খেলে দুটি গোল করেন ‘মিশরীয় মেসি’।

Tags: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

মৃত্যুর আগেও বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলেছিলো

Next Post

ভারতে আরেক মেসি ভক্তের আত্মহত্যা

Next Post
আতঙ্কজনক পরিস্থিতির ছবি, হাতের আঙুলের ছবি, ভয়াবহতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আরেক মেসি ভক্তের আত্মহত্যা

নিখোঁজ শিশু

কামরাঙ্গীরচরে ডোবায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT