চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলে ‘তুর্কি মেসি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 07, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

এক মেসিকে আগেই দলে ভিড়িয়েছে। এবার আরেকজন মেসির পেছনে ছুটছে। বার্সেলোনায় যেখানে একজন মেসি, সেখানে দুজন মেসিকে নিয়ে দল গড়তে চাইছে লিভারপুল। ‘মিশরীয় মেসি’ খ্যাত মোহামেদ সালাহ’র পর এবার ‘তুকি মেসি’কে দলে নিতে যাচ্ছে অল রেডরা।

বেশ কিছুদিন ধরে টুকটাক খবর, তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর টিনেজ তারকা আব্দুলকাদির ওমুরকে দলে টানতে চাইছে লিভারপুল। এই জন্য তারা ক্লাবটিকে প্রস্তাবও দিয়েছে। এখন শোনা যাচ্ছে, ইংলিশ জায়ান্টদের ক্যাম্পও তাকে স্বাগত জানাতে প্রস্তুত।

ট্রাবজোনস্পোর সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি আছে ওমুরের। তুর্কি মিডিয়ার দাবি, ১৯ বছরের ওমুরকে পেতে ২৭ মিলিয়ন ইউরো দিতে রাজি লিভারপুল। ইংলিশ ক্লাবের যাওয়ার ব্যাপারে খোলাসা করেছেন ওমুর নিজেও।

এক সংবাদ সম্মেলনে ট্রাবজোনস্পোর উইংগার বলেছেন, ‘লিভারপুল এক গ্রেট ক্লাব, বিশ্বের অন্যতম সেরাও তারা। তবে এই প্রস্তাব নিয়ে ট্রাবজোনস্পোর সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। যদি ক্লাব এপথে হাঁটে তো কথা এগোতে পারে। ক্লাবের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে। ক্লাবের জন্য যেটা সেরা স্বার্থ আমি সেটাই করব এবং আমাকে করতে হবে।’

তুরস্ক জাতীয় দলের এই খেলোয়াড় কথা বলেছেন নিজ দেশের মিডিয়ার দেয়া নাম ‘তুর্কি মেসি’র প্রসঙ্গ নিয়েও। এই নামে ডাকায় তিনিও অবশ্য খুশি।

মেসির তকমাটা অবশ্য এই প্রথম পাচ্ছেন না ওমুর। আরও চার বছর আগে তাকে এই উপাধি দেয়া হয়। ২০১৫ সালে উয়েফা ওয়েবসাইটের এক প্রতিবেদনে ওমুরকে প্রথম ‘তুর্কি মেসি’ বলে উল্লেখ করা হয়।

চলতি লিগে ১৭ ম্যাচে দুই গোল ও চার অ্যাসিস্ট করা ওমুর বলেন, ‘অনেকে আমার খেলার ধরনটা লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন। তিনি (মেসি) এই গ্রহের সেরা ফুটবলার এবং এই তুলনা চমত্কার।’

টিনেজ হলেও ট্রাবজোনস্পোর মূল একাদশে নিয়মিতভাবেই জায়গা করে নিয়েছেন ওমুর। তুর্কি সুপার লিগের অন্যতম সেরা ট্যালেন্ট মনে করা হচ্ছে তাকে।

Tags: মেসিলিড স্পোর্টস
Previous Post

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

Next Post

নেটফ্লিক্সে ইমপ্রেসের প্রথম ছবি

Next Post

নেটফ্লিক্সে ইমপ্রেসের প্রথম ছবি

যৌতুকের

যৌতুকের দাবিতে নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT