চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের রিজার্ভ বেঞ্চই ক্লপের ফেরারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 18, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, ফুটবল ম্যাচের সময়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির বিপক্ষে এফএ কাপ ফাইনালে লিভারপুল যে একাদশ নিয়ে নেমেছিল, তা থেকে নয়টি পরিবর্তন এসেছিল প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে কোচকে চমকে দিয়েছেন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা। তাদের বন্দনায় মেতেছেন ইয়ুর্গেন ক্লপ।

হারভেই এলিওট, তাকুমি মিনামিনো, কুর্টিস জোনসে মুগ্ধ হয়ে তাদের গ্যারেজে থাকা ‘ফেরারি গাড়ি’ বলে ভাসিয়েছেন প্রশংসায়। মোহাম্মেদ সালাহ, ভার্জিল ফন ডাইক, ফ্যাবিনহোদের ভিড়ে এমন দুর্দান্ত খেলোয়াড় রিজার্ভ বেঞ্চে রাখতে হয় বলে অলরেড বসের নিজেকে ‘অপরাধী’ই মনে হচ্ছে।

জার্মান কোচ ক্লপ বলেছেন, ‘তাদের পারফরম্যান্সে অনেক খুশি। সত্যি বলতে এটা কিছুটা স্পর্শকাতর ম্যাচ ছিল। ছেলেরা অবাক করেছে। মনে হচ্ছে আপনার গ্যারেজে ফেরারি ছিল, সেটি বের করলেন এবং তারা সরাসরি এমন দারুণভাবে চলল।’

‘হারভেই এলিওট— জানি না সে শেষবার কখন খেলেছিল। কুর্টিস জোনস ছন্দে নেই, তাকুমি মিনামিনো যা দেখিয়েছে— এটা একটা অপরাধ যে সে নিয়মিত খেলতে পারছে না। ছেলেদের জন্য এটা সত্যিই কঠিন। কিন্তু চলতি বছরে যা ঘটছে তা এই দলের জন্যই। এটা ব্যতিক্রম এবং এই রাত সেটা আবার দেখাল।’ যোগ করেন ক্লপ।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে ক্লপের কপালে চিন্তার ভাঁজ ফেলছে চোট সমস্যা। সালাহ, ভার্জিল এবং ফ্যাবিনহোকে নিয়ে চিন্তায় লিভারপুল কোচ। আশাবাদী থাকছেন সাউদাম্পটনের বিপক্ষে না থাকলেও প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ফিরবেন সালাহ-ভার্জিল। ইউরোপ সেরার লড়াইয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোকে পাবেন বলেও নিশ্চিত অলরেড বস।

Tags: ক্লপচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিভারপুলসালাহ
Previous Post

তাদেরকে পদ্মা সেতুতে নিয়ে যেয়ে টুস করে ফেলে দেওয়া উচিৎ: প্রধানমন্ত্রী

Next Post

রিভার্স সুইপ খেলবেনই মুশফিক

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাটিং করছেন, রিভার্স সুইপ খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিভার্স সুইপ খেলবেনই মুশফিক

প্রধান অতিথি ও অতিথিরা গ্রামীণফোন অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জিপি অ্যাকাডেমি’ উন্মোচন করলো গ্রামীণফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT