চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে রুখে দিয়েছে ১০ জনের আর্সেনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ও আর্সেনালের ম্যাচে গোলশূন্য ড্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাবাও কাপে ফাইনালে ওঠার ম্যাচে লিভারপুলকে জয়ের স্বাদ থেকে বঞ্চিত করেছে ১০ জনের আর্সেনাল। ০-০ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে ফাইনালে ওঠার লড়াই জমিয়ে তুলেছে আর্সেনাল।

আগে থেকেই ফাইনালে পা দিয়ে রাখা চেলসির প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে রাতে এনফিল্ডে মাঠে নেমেছিল লিভারপুল ও আর্সেনাল। নির্ধারিত সময়ে গোল করতে না পারায় আরেকবার সুযোগ পাচ্ছে দু-দলই। আগামী ২১ জানুয়ারি সেমিফাইনালে ফের মুখোমুখি হবে এই দু-দল।

ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২৪ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আর্সেনাল তারকা গ্রানিট শাকা। ম্যাচের বাকি সময় ১০ জনের দলকে পেয়েও গোল আদায় করতে পারেনি জুর্গেন ক্লপের দল। অন্যদিকে দারুণ লড়াইয়ে ০-০ গোলের ড্র নিয়ে ফাইনালে যাওয়ার লড়াই জমিয়ে তুলেছে মাইকেল আর্টেটার দল।

দশ জনের দলে পরিণত হয়ে প্রতিপক্ষকে রুখে দিয়ে বেশ উৎফুল্ল আর্সেনাল কোচ আর্টেটা বলেন, ‘আমরা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পেরেছি, সেজন্য আমি আনন্দিত। ছেলেরা দারুণ লড়াই করেছে, দৃঢ়তা, ভ্রাতৃত্ব দেখিয়েছে। আমরা কখনও হাল ছাড়িনি। এই ড্র ছেলেদের ক্রেডিট।’

তিনি আরও বলেন, ‘আমি জানি না লাল কার্ড তাদের অনুপ্রাণিত করেছে কিনা তবে এটি লড়াই করার সাহস যুগিয়েছে। এরকম ম্যাচে লড়াই করতে আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে। দৃঢ় কঠিন মনোবল প্রয়োজন যা ছেলেরা করে দেখিয়েছে। মাঠে আমাদের যেধরনের খেলার প্রয়োজন ছিল, ছেলেরা তাই করেছে। তবে এটি আমাদের খেলার ধরন নয়। মাঝে মধ্যে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয়। ছেলেরা তা করে দেখিয়েছে। আমি আশাবাদী ছেলেরা পরের ম্যাচে দারুণভাবে লড়াই করে জয় তুলে নেবে।’

অন্যদিকে এমন সহজ লড়াইয়ে দীর্ঘ সময় ১০ জনের দলকে পেয়েও গোল আদায় করতে না পেরে বেশ হতাশ ক্লপ।

‘ম্যাচ নিজেদের করে নেওয়ার দারুণ সুযোগ ছিল, ছেলেরা তা করে দেখাতে পারেনি। আমি কিছুটা হতাশ। তবে আশাকরি পরের ম্যাচে ছেলেরা তা পুষিয়ে দেবে।’

Tags: আর্সেনালকারাবাও কাপক্লপচেলসিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

Next Post

মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি

Next Post
ন্যান্‌সি

মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি

‘শিল্পীদের পাশে ছিলাম আছি থাকবো, কিন্তু কোনো নির্বাচনে নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT