চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়া উপকূলে অর্ধশতাধিক শরণার্থীর মৃতদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৭৪ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে লিবিয়ার উপকূলীয় শহর জাওয়িয়া’য় এসব মৃতদেহের সন্ধান মিলে।

ধারণা করা হচ্ছে, মৃতরা আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। মঙ্গলবার মৃতদেহের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার অনলাইন প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টার চেষ্টায় এসব মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ওই এলাকায় আরও মৃতদেহের সন্ধান পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট-এর মুখপাত্র মোহাম্মদ আল মিসরাতি গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল সংলগ্ন এলাকায় পরিত্যাক্ত প্রায় রাবারের তৈরি একটি নৌকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এতে আরও শরণার্থীরা ছিলেন। এ ধরনের নৌকায় সাধারণত ১২০ জনের মতো আরোহী থাকেন।

টুইটারে এ ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। এসব ছবিতে সৈকতে সাদা-কালো ব্যাগে মোড়ানো শরণার্থীদের মৃতদেহের সারি দেখা গেছে। লিবিয়া উপকূলে শরণার্থীদের মৃতদেহ উদ্ধারে এটাই সাম্প্রতিককালের সবচেয়ে বড় ঘটনা।

জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মতে, ২০১৬ সালে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে ২০১৫ সালে সংখ্যা ছিল অনেক বেশি। ওই বছর প্রথম পাঁচ মাসে সাগর পাড়ি দিতে গিয়ে ১ হাজার ৮৫৫ জন শরণার্থী মারা যায়। ২০১৪ সালের প্রথম পাঁচ মাসে এই সংখ্যা ছিল মাত্র ৫৭।

Tags: ইইউ-শরণার্থীশরণার্থী
Previous Post

লিখেছেন কবীর সুমন

Next Post

‘একুশে ফেব্রুয়ারি কেন পালন করা হয় জানে না তারা’!

Next Post

'একুশে ফেব্রুয়ারি কেন পালন করা হয় জানে না তারা'!

কিম জং ন্যামের মর্গে সশস্ত্র পাহাড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT