চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:42 অপরাহ্ন 28, নভেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: অসাধারণ বোলিংয়ে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে এনে দেন ৪৪ রানের লিড। কিন্তু ফের শুরুর ব্যাটিং ব্যর্থতায় আক্রান্ত বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৫ রানে স্বাগতিকরা হারিয়ে ফেলে ৪ উইকেট।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান, ৪ উইকেট হারিয়ে। স্বাগতিকরা পেয়েছে ৮৩ রানের লিড।

মুশফিকুর রহিম ১২ ও ইয়াসির আলি ৮ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের শুরুতে আরও বিপর্যয় ডেকে আনেন সাদমান-সাইফ-শান্ত মুমিনুলরা।

শাহিন শাহ আফ্রিদি তুলে নেন ৩ উইকেট। একটি উইকেট নিয়েছেন হাসান আলি।

ওপেনার সাদমান ইসলাম ১ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক রানের খাতা খোলার আগেই উইকেট দেন। সাইফ হাসান ১৮ রান করে ফেরেন সাজঘরে। মারেন তিনটি চার।

সকালের সেশনে পাকিস্তানের ৪ উইকেট তুলে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। দুপুরের সেশনে ৬ উইকেট তুলে সফরকারীদের গুটিয়ে দেয় ২৮৬ রানে।

তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনের বোলিং ঝলকে সফরকারীরা অলআউট হয় তিনশর আগেই। তাইজুলের শিকার ৭ উইকেট। ইবাদত হোসেন ২টি। একটি উইকেট নেন মেহেদী মিরাজ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষটায় হতাশায় কাটাতে হয় বাংলাদেশকে। কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান তুলে বাংলাদেশের ৩৩০’কে সামান্য পুঁজিই মনে করাচ্ছিলেন আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক।

প্রথম সেশনে চার ও দ্বিতীয় সেশনে ছয় উইকেট নিয়ে পাকিস্তানকে ২৬৭ রানে অলআউট করে বাংলাদেশ।

তৃতীয় দিনের সকালে শফিক (৫২) এলবিডব্লিউ হন তাইজুলের বলে। এদিন কোনো রান যোগ করতে পারেননি অভিষিক্ত ব্যাটার। তাইজুলের পরের বলে একইভাবে আউট হন আজহার আলি। টাইগার বাঁহাতি স্পিনার জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

পরে মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে এসেই প্রতিপক্ষ অধিনায়ক বাবর আজমকে (১০) বোল্ড করেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তৃতীয় সাফল্যের দেখা পান তাইজুল। লিটন দাসের গ্লাভসে ক্যাচ বানিয়ে ফেরান ফাওয়াদ আলমকে (৮)।

দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশের বোলিং কিছুটা নির্বিষ ছিল। ইবাদতের বোলিং দেখায় আশার আলো। দ্রুত উইকেট হারিয়ে অল্পতেই শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।

Tags: চট্টগ্রাম টেস্টতামিমবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
Previous Post

কেন বিয়ে করছেন না সালমান, জানালেন ভগ্নিপতি

Next Post

কক্সবাজার শ্রমিকলীগ সভাপতি হত্যা মামলায় গ্রেপ্তার ২

Next Post
কক্সবাজার শ্রমিকলীগ সভাপতি হত্যা মামলায় গ্রেপ্তার ২, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শ্রমিকলীগ সভাপতি হত্যা মামলায় গ্রেপ্তার ২

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রন: জনসমাগম সীমিত করার সুপারিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT