চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিটল প্রিন্সের’ একাকিত্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 29, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

যদিও তিনি এই বিষয়ে ভাবতে পছন্দ করবেন না, তবে কোচ ডিয়েগো সিমিওনে জানেন তার ফরোয়ার্ড অ্যান্থনিও গ্রিজম্যান অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নেট খুঁজে না পেলে তার সতীর্থরাও সেটা পায় না।

সাম্প্রতিক একটি প্রেস কনফারেন্সে এই প্রশ্ন উত্থাপিত হওয়ার পর সহ্য করার মতো মেজাজ ছিল না সিমিওনের। তাকে প্রশ্ন করা হয়েছিল, স্ট্রাইকারদের এত কম গোল করা নিয়ে কি তিনি চিন্তিত? ডিয়েগো কস্তা (এখন চেলসিতে) বা রাদামেল ফ্যালকাওয়ের (মোনাকো) অভাব কি অনুভব করছেন?

এক শব্দে ‘নো’ উত্তর দিয়ে দ্রুত প্রশ্নের এই ফোকাস লাইন থেকে বেরিয়ে যান অ্যাটলেটিকো বস।

কোচ পরিষ্কারভাবে তার দলকে রক্ষা করতে চেয়েছিলেন, তবে তারা সত্যিই যে গ্রিজম্যানের সাফল্যের ওপর নির্ভর করে চলছে সেটা অস্বীকার করার উপায় নেই। দলকে একাই টানছেন লিটল প্রিন্স খ্যাতি পাওয়া গ্রিজম্যান। কিন্তু এতো করেও একাকীত্ব অনুভব করছেন তিনি।

চলতি মৌসুমে লা লিগায় ১৬, চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ এবং কোপা ডেল রে’তে চার গোল করেছেন গ্রিজম্যান। সব প্রতিযোগিতাতেই অ্যাটলেটিকোর হয়ে সর্বোচ্চ গোল স্কোরার ফরাসি তারকা।

লা লিগায় পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে সেমিফাইনালে উঠে গেছে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ও লেস্টারের বিপক্ষে গোলসহ ২০১৭ সালেই ১৬ গোল করেন গ্রিজম্যান। কিন্তু সমস্যা হল গ্রিজম্যান তো একা! অন্তত এই কারণে উদ্বিগ্ন স্ট্রাইকাররা।

লাস পালমাসের বিপক্ষে রোববার অ্যাটলেটিকো যখন মাঠে নামবে তখন স্ট্রাইকার কেভিন গ্যামিরিও ৫৫ দিন গোলহীন। আরেক স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের গোল জালের সঙ্গে দেখা পায়নি ৭৬ দিন। এছাড়া অ্যাঞ্জেল কোরেয়ার গোল খরা ১৯৬ দিনের। ২০১৬ সালের ১৫ অক্টোবরের পর কোন গোল করতে পারেননি এই আর্জেন্টাইন।

এই অবস্থায় গত তিনটি ম্যাচে খেলে মাত্র দুটি গোল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লেস্টারের বিপক্ষেই গ্রিজম্যান করেছিলেন গোল দুটি।

লা লিগার সবশেষ দুটি ম্যাচেও দুই গোল করে দলকে রক্ষা করেন ফরাসি তারকা। যার মধ্যে একটি গোল আবার নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে বার্নাব্যুতে।

অ্যাটলেটিকো গত গ্রীষ্মে গ্যামিরিওর জন্য ৩০ মিলিয়নেরও বেশি ইউরো ব্যয় করেছে। কিন্তু সত্য যে সব প্রতিযোগিতায় তার ১৪টি গোল এই পরিমাণ অর্থ খরচকে সমর্থন করে না।

এই মৌসুমে তোরেস সাত এবং কোরেয়া তিনটি করেছেন। পরের ম্যাচগুলেতে স্কোয়াডে তাদের উপস্থিতি নিশ্চিত কিনা সেটাই অজানা। এই অবস্থায় অ্যাটলেটিকার ওপর দেয়া ফিফার নিষেধাজ্ঞা আংশিকভাবে ওঠানো হলে আগামী গ্রীষ্মে দলকে শক্তিশালী করতে সুযোগ পাবে রোজিব্লাঙ্কাসরা।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদঅ্যান্থনিও গ্রিজম্যান
Previous Post

ব্রেক্সিট: যুক্তরাজ্যকে বাদ দিয়ে ইইউ’র সভা

Next Post

বিশেষ কায়দায় লুকানো ৪০টি স্বর্ণবারসহ ২ নারী গ্রেফতার

Next Post
স্বর্ণসহ

বিশেষ কায়দায় লুকানো ৪০টি স্বর্ণবারসহ ২ নারী গ্রেফতার

জরুরি তলবে দেশে ফিরেছেন হাওরের মহাপরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT