চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন হত্যার পরিকল্পনায় সুন্দরগঞ্জের সাবেক এমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2017
in গাইবান্ধা, জনপদ
A A

ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জের সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খান এক বছর ধরে এমপি লিটন হত্যার পরিকল্পনা করছিলেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। বুধবার তাকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন গাইবান্ধার আদালত।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার অভিযাগে সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল কাদের খানকে মঙ্গলবার বগুড়া থেকে গ্রেফতারের পর গাইবান্ধার পুলিশ সুপারের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের লিটন হত্যায় কাদের খানের জড়িত থাকার কথা জানান রংপুর রেঞ্জের ডিইজি খন্দকার গোলাম ফারুক। তিনি জানান, হত্যার উদ্দেশ্যে ছিনতাইকারী একটি গ্রুপকে ৬ মাসের প্রশিক্ষণ দেন কাদের।

সংবাদ সম্মেলনে গোলাম ফারুক জানান, কাদের খান সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকেও হত্যার পরিকল্পনা করে আসছিলেন।

কাদের খানকে গ্রেফতারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে নিহতের পরিবার।

এর আগে মঙ্গলবার মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার কর্নেল (অবসরপ্রাপ্ত) ডা. আবদুল কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, তার বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া এবং মেহেদী পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওই তিন ব্যক্তি লিটন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। তাই ১৬৪ ধারায় জবানবন্দী নেয়ার জন্য তাদেরকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুবের আদালতে পাঠানো হয়।

আদালত তাদের জবানবন্দী নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ কড়া নিরাপত্তায় রাত পৌনে নয়টায় তাদেরকে জেলা কারাগারে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার আবদুল হান্নান ও শাহিনকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। আর সম্প্রতি ঢাকা থেকে মেহেদিকে গ্রেফতার করে পুলিশ।

 

Tags: এমপি লিটন হত্যা
Previous Post

সিলেটে ১০ দিনের বেঙ্গল সংস্কৃতি উৎসব শুরু

Next Post

রোলবল বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

Next Post

রোলবল বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

তারকাদের ইয়ে এবং বিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT