চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের সেঞ্চুরির পর রোমাঞ্চ ছড়ানো ‘টাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 02, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

শুরুতে ব্যাট করা দল চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে। রান তাড়া করা দল চ্যালেঞ্জটার পিছু ছুটেছে শেষঅবধি। মাঝে চড়াই-উতরাই আর টানটান উত্তেজনা ছড়ানো রোমাঞ্চ বলতে যা বোঝায়, তার সবই ছিল। শুধু জিতে মাঠ ছাড়তে পারেনি কোন দলই। শুক্রবার মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি ‘টাই’য়ে সমাপ্তি হয়েছে।

ফতুল্লায় প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতে ব্যাট করে ৪৯.৫ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ২৮৬ পর্যন্ত পৌঁছাতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ঠিক ২৮৬ রানেই আটকে যায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

জয়ের জন্য দোলেশ্বরের শেষ ওভারে দরকার ছিল ৬ রান। বল করতে আসেন মোহাম্মদ আজিম। প্রথম বলে মোহাম্মদ আরাফাতের উইকেট তুলে নেন। পরের দুই বলে কোন রান আসেনি। চতুর্থ বলে মামুন নেন এক রান। পঞ্চম বলে আরাফাত সানি নেন দুই। শেষ বলে আরও দুটি রান নিতে হত এই স্পিনারকে। কিন্তু নিতে পারলেন কেবল এক রানই। ম্যাচ ‘টাই’।

মোহামেডানকে জেতাতে একাই লড়েছেন আজিম। জেতাতে পারেননি। শেষ ওভারটা তো দুর্দান্ত করলেনই, তার আগেও ছিলেন দুর্দান্ত। শেষঅবধি ১০ ওভারে ৬৭ রানে ৬ উইকেট তার নামের পাশে। লিস্ট-এ’র ক্যারিয়ার সেরা আজিমের। বাকিদের মধ্যে কাজী অনিক ৩ উইকেট নিয়ে যা একটু সঙ্গ দিয়েছেন।

তার আগে দোলেশ্বরের স্বপ্ন বাঁচিয়ে রাখেন লিটন দাস। একপ্রান্ত আগলে রেখে ১২৯ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। এই ফরম্যাটের ষষ্ঠ সেঞ্চুরিটি ১২২ বলে ৮ চার ও ২ ছক্কায় সাজানো। ফিরেছেন দলকে জয় থেকে ৫৫ রান দূরে রেখে, আজিমের বলে তাইজুলকে ক্যাচ দিয়ে।

বাকিদের মধ্যে ফরহাদ হোসেন ৫২, অধিনায়ক ফরহাদ রেজা ১৮, জোহাইব খান ২৪ ও মার্শালের ২২ রানে লড়াইয়ের পথে থাকে দোলেশ্বর।

মোহামেডানকে চ্যালেঞ্জিং সংগ্রহটি এনে দিয়েছেন অধিনায়ক শামসুর রহমান ৭৫, রকিবুল হাসান ৭২, বিপুল শর্মা ৫৩ এবং জনি তালুকদার ৩৭ রান করে। ফরহাদ রেজা ৩টি ও মামুন হোসাইন নিয়েছেন ২টি করে উইকেট।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগলিটন
Previous Post

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ

Next Post

মাশরাফীর লড়াইয়ের পরও আবাহনীর প্রথম হার

Next Post
ফাইল ছবি

মাশরাফীর লড়াইয়ের পরও আবাহনীর প্রথম হার

রোহিঙ্গা

পতাকা বৈঠক: সীমান্তে সেনা সমাবেশের ব্যাখ্যা চেয়েছে বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT