চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগ বাতিল হলে সামনের মৌসুমে খেলবে ২২ দল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 16, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A

করোনা ভাইরাসের কারণে থেমে আছে ইউরোপিয়ান ফুটবল লিগগুলো। আপাতত এপ্রিল থেকে শুরুর কথা থাকলেও আদতে বৈশ্বিক অবস্থা কবে স্বাভাবিক হবে, কবে খেলা গড়াতে পারে মাঠে, জানা নেই কারোই। প্রশ্ন চলে আসছে, যদি লিগগুলো আর শুরুই না করা যায় কী হবে ফলাফল, কারা জিতবে টাইটেল, আর কাদেরই বা হবে অবনমন।

কোনো চ্যাম্পিয়ন নির্ধারণ না করে লিগ বাতিল হলে সবচেয়ে জ্বালা হওয়ার কথা লিভারপুলের। ৩০ বছর পর কাঙ্ক্ষিত শিরোপা থেকে যখন আর মাত্র কয়েক ম্যাচ দূরত্বে অলরেডরা, তখন কিনা খেলা থমকে দিয়েছে করোনা ভাইরাস। এই অবস্থায় অবশ্য দ্য টেলিগ্রাফের একটি খবর শান্তি দিতে পারে তাদের। প্রতিবেদনটিতে বলা হয়েছে, করোনার কারণে লিগ বাতিল হলে চ্যাম্পিয়ন হবে লিভারপুলই।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপাজয় একরকম নির্ধারিতই ছিল। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান ২৫। টেলিগ্রাফ বলছে, ফুটবল অ্যাসোসিয়েশন সব দলের সঙ্গেই আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। তাতে লিভারপুলকে চ্যাম্পিয়ন মেনে নিতে খুব একটা আপত্তি নেই বাকি দলগুলোর।

আপত্তি যা থাকতে পারে সেটা অবনমন নিয়ে। পয়েন্ট টেবিলের তলানিতে আছে অ্যাস্টন ভিলা ও নরউইচ সিটি। হাতে এখনো নয় ম্যাচ বাকি থাকতে নিশ্চয় দ্বিতীয় বিভাগে নেমে যেতে চাইবে না দল দুটি।

তারও সমাধান আছে এফএর হাতে। মূলত ধারনাটা এসেছে জার্মান লিগ বুন্দেসলিগা থেকে। ২০২০-২১ মৌসুমে কোনো দলকেই অবনমনে পাঠানো হবে না, বরং দ্বিতীয় বিভাগ থেকে উঠিয়ে আনা হবে সেরা দুই দলকে। ২০ দলের জায়গায় আগামী এক মৌসুম খেলা হবে ২২ দল নিয়ে। থেমে থাকা মৌসুমে কোনো অবনমন না হলেও এক বছর পরের মৌসুমে দ্বিতীয় বিভাগে নেমে যাবে পাঁচ দল।

বর্তমান পয়েন্ট টেবিল দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ হলে লা লিগায় শিরোপা যাবে বার্সার ঘরে, সিরি আতে জুভেন্টাস, লিগ ওয়ানে পিএসজি ও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ঝুলিতে। চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এই পাঁচ লিগের শীর্ষ চারদল।

স্থবির হয়ে থাকা পয়েন্ট দিয়ে আগামী চ্যাম্পিয়ন্স লিগের দল নির্ধারণ করা হলে কপাল পুড়বে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অ্যাটলেটিকো মাদ্রিদের। বর্তমানে পয়েন্ট টেবিলে ছয়ে অবস্থান ডিয়েগো সিমিওনের দলের। সেরা চারে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ। পয়েন্ট টেবিলের দৈন্যতার কারণে তখন ইউরোপা লিগে খেলে খুশি থাকতে হবে মাদ্রিদের জায়ান্টদের।

Tags: করোনা ভাইরাসলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

দেশে করোনা ভাইরাসে আরও ৩ জন আক্রান্ত: আইইডিসিআর

Next Post

ছুটির সময় শিক্ষার্থীদের বাসায় থাকার আহ্বান

Next Post

ছুটির সময় শিক্ষার্থীদের বাসায় থাকার আহ্বান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকে মুজিববর্ষের অনুষ্ঠান বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT