চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লা লিগাকে হাসির পাত্র বানিয়েছে নেইমার-পিএসজি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
নেইমার মাঠে উদ্বিগ্ন, তদন্তের কারণে চাপের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

দোষারোপ-পাল্টা দোষারোপ। অর্থের বন্যা বইয়ে পিএসজিতে যেয়ে কী এক আগুন জ্বালিয়ে গেলেন নেইমার! যে আগুনে জ্বলছে বার্সেলোনা, সঙ্গে জ্বলছে লা লিগাও। ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের আগুনে বক্তব্য যেন তারই প্রমাণ।

নেইমারের পাশাপাশি ধারের নাম করে মোনাকো থেকে কাইলিয়ান এমবাপেকে কিনে এনেছে পিএসজি। এই ফরাসী তারকাকে পেতে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করছে লিগ ওয়ানের জায়ান্টরা। ফিফার আর্থিক ফেয়ার প্লেতে যেন আটকে যেতে না হয় তাই এই ধারের নাটক পিএসজি-মোনাকোর।

তেবাসের দাবি উয়েফা সবই দেখছে। কিন্তু জেনে-শুনে নিয়মের বেড়াজালে আটকে থেকে সর্বনাশটা করছে লা লিগার, ‘ব্যাপারটা এমন যে পিএসজি সুইমিং পুলে জল বিয়োগ করছিল। আমরা তাদের হাতে নাতে ধরেছি। নেইমারও একই কাণ্ড করেছে। কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখছি। তারা লা লিগাকে হাসির পাত্র বানিয়েছে।’

এই কথা বলারও কারণ আছে তেবাসের। পিএসজি-মোনাকোর ধার নাটক তো আছেই, নাটক যে হয়েছিল নেইমারের সময়ও। পিএসজি সরাসরি নেইমারকে কিনতে পারছিল না। তখন নেইমার নিজে বার্সাকে টাকা শোধ করে ফ্রি হয়ে যান। পরে পিএসজির সঙ্গে চুক্তি সারেন। ফেয়ার প্লের বেড়াজালকে ফাকি দেয়ার এটিও একটি পদ্ধতি ছিল।

পরে আর্থিক ফেয়ার প্লে ভঙ্গ করার অভিযোগে উয়েফা বরাবর পিএসজি এবং ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দুটি অভিযোগ পত্র পাঠিয়েছেন তেবাস। তার অনুরোধ আর কিছু না হোক অন্তত তদন্তটা যেন শুরু হয়, ‘আর কিছু না হোক, তাদের বিরুদ্ধে একটা ফাইল অন্তত খুলে রাখুক উয়েফা। তারাই এই আর্থিক ফেয়ার প্লে বানিয়েছে। আর আমরা জানি যে এই নিয়ম ভাঙ্গা হয়েছে।’

Tags: নেইমারপিএসজিবার্সেলোনা
Previous Post

ইশ! যদি আর কিছু রান হতো…

Next Post

কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নের ওপর জোর দিচ্ছি: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নের ওপর জোর দিচ্ছি: প্রধানমন্ত্রী

মুম্বাই হামলার আসামি আবু সালেমের সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাই হামলা: গ্যাংস্টার আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT