চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লা লা ল্যাণ্ড’ ছবির বাফটা জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A
‘লা লা ল্যাণ্ড’ ছবির একটি দৃশ্য

‘লা লা ল্যাণ্ড’ ছবির একটি দৃশ্য

বাফটা পুরস্কার আসরে রীতিমত জয়জয়কার পড়ে গিয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘লা লা ল্যাণ্ড’ কে ঘিরে। হবেইবা না কেন ১১টি ক্যাটাগরির মধ্যে ৫টিতে সেরা হয়েছে এই ছবিটি। একজন অভিনেত্রী ও আরেকজন সংগীতশিল্পীর কষ্টসাধ্য জীবনের পর কাঙ্খিত সফলতার বিষয়টি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই আসরের সেরা হয়েছে ছবিটি। সেরা ছবির পুরস্কার ছাড়াও নির্মাতা, অভিনেত্রী, চিত্রগ্রহণ ও অরিজিনাল মিউজিক ক্যাটাগরিতে সেরার পুরস্কার অর্জন করে রোববার লন্ডন অ্যালবার্ট হলে আলো ছড়িয়েছে এই ‘লা লা ল্যাণ্ড’। ছবিটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল ১১টি ক্যাটাগরিতে।

এই ছবিটি নির্মাণের জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন ডেমিয়ের চ্যাজেল। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। জাস্টিন হারউইটজ পেয়েছেন সেরা অরিজিনাল মিউজিকের পুরস্কার এবং একই ছবিতে সেরা চিত্রগ্রহণের জন্য পুরস্কার জিতেছেন লিনাস স্যান্ডগ্রেন।

এমা স্টোন

এ প্রসঙ্গে এমা স্টোন বলেন, ‘আমাদের প্রত্যাশিত পুরস্কারগুলো পেয়ে খুব ভালো লাগছে। বিশেষ করে আমি রীতিমত অভিভ‚ত। আামাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়ায় বিচারক ও আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছবিটি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া গোল্ডেন গ্লোব পুরস্কার আসরে ৭টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া গতবছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হওয়া অস্কার আসরে সর্বোচ্চ ১৪ টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল।

ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন (বাফটা) আসরে এই ক্যাটাগরিগুলোর বাইরে আমেরিকান নাটক ‘ম্যানচেষ্টার বাই দ্য সী’ তে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন কসি এফ্লেক। একই নাটকের জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন ক্যানেথ লোনেগ্রানস। ‘লায়ন’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা হয়েছেন দেব প্যাটেলসা। একই ক্যাটাগরিতে ‘ফ্যান্সেস’ ছবির জন্য  সেরা পার্শ¦ চরিত্র অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা দাভিস।   জে কে রাওলিংয়ের হ্যারি পটার সিরিজের ‘ফ্যান্টাস্টিক বিষ্ট’ ছবিটি সেরা প্রডাকশন ডিজাইনের পুরস্কার জিতেছে। ‘জাঙ্গল বুক’ ছবিটি জিতেছে সেরা স্পেশাল ইফেক্টের পুরস্কার। ‘ওয়ার্ল্ড ওয়ার ২’ এর জন্য সেরা সম্পাদনার পুরস্কার জিতেছে জন গিলবার্ট।

 

 

 

 

Tags: এমা স্টোনবাফটা
Previous Post

টাঙ্গাইলের কালীহাতিতে প্রান্তিক মানুষের চিকিৎসা সেবায় ‘স্বাস্থ্য বীমা’ কার্ড

Next Post

যেভাবে ধসে পড়ল সীমাখালি ব্রিজ

Next Post

যেভাবে ধসে পড়ল সীমাখালি ব্রিজ

ভয়েস মেইল সার্ভিস উদ্বোধন করলেন জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT