চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাল সালাহ’ হতে চায় নীল ডেল্টার শিশুরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

মধ্য মিশরের নীল ডেল্টা অঞ্চলের ছোট একটি গ্রাম ‘নাগরিগ’। সেখানকার শিশুদের জীবনের একটি সুস্পষ্ট লক্ষ্য আছে। ফুটবলার হওয়ার লক্ষ্য। ঠিক মোহাম্মেদ সালাহ’র মত। চলতি মৌসুমে লিভারপুলের টপ স্কোরার ও আফ্রিকার সেরা খেলোয়াড় সালাহ’কে এখন ডাকা হচ্ছে ‘মিশরীয় মেসি’ নামেই।

প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে আসা সালাহ লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই দলের প্রাণভোমরায় পরিণত হয়েছেন। রোববারও সাউদাম্পটনের বিপক্ষে দর্শনীয় একটি গোল করেছেন। যা চলতি মৌসুমে অল রেডসদের হয়ে তার ২৯তম লক্ষ্যভেদ। অলরেডসরা এখন তাকে ডাকতে শুরু করেছে ‘লাল সালাহ’ বলে।

শুধু লিভারপুলই নয়, সালাহ পরিণত হয়েছেন জাতীয় বীরেও। মিশরকে রাশিয়া বিশ্বকাপে নিয়ে যাওয়ার পেছনে অনবদ্য ভূমিকা রেখেছেন এ ফরোয়ার্ড।

রাজধানী কায়রো থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সালাহ’র গ্রাম ‘নাগরিগ। খাল-খন্দে ভরা সরু রাস্তার সেই গ্রামের শিশুদের এখন একটাই লক্ষ্য, সালাহ’র মত হওয়া। আবদেল গাউয়াদ নামের ১২ বছরের একটি শিশু আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেছে, ‘নৈতিকতা এবং নম্রতার কারণে মোহাম্মদ সালাহ একজন পেশাদার খেলোয়াড় হয়ে উঠেছেন। বড় হতে হতে আমিও তার মত হতে চাই।’

সালাহ’র গ্রামের কাছে শহর বাসুয়ান। নাগরিগের পাশাপাশি বাসুয়ানের যুব কেন্দ্রগুলোর নাম মিশরীয় তারকার নামে নামকরণ করা হয়েছে।

মূর্তিকারিগর

এটা নিশ্চিত যে সালাহ’র সাফল্য মিশর এবং আফ্রিকান শিশুদের জন্য একটি ব্যাপক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সালাহ নিজেও তা স্বীকার করেছেন। জানুয়ারিতে আফ্রিকান সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর বলেছেন, ‘কখনোই স্বপ্ন দেখা বন্ধ করো না, আত্মবিশ্বাসটা আটকে দিও না।’

নাগরিগ আক্ষরিক অর্থেই একটি নীরব গ্রাম। সেখানকার বাড়িগুলোতে কখনো জানালা খোলা থাকে না। বাইরে থাকে না কোন কাপড় নাড়া। কিন্তু এই নীরব গ্রামই মিডিয়া আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুধু সালাহ’র কারণে।

নাগরিগের যুব সেন্টারে সালাহ’র জুনিয়র কোচ ছিলেন ঘামরি আবদেল–হামিদ এল-সাদানি। ৮ বছর বয়সেই সেখানে অনুশীলন শুরু করেন সালাহ। ঘামরি বলেন, ‘তার প্রতিভা স্পষ্ট হতে শুরু করে প্রথম থেকেই।’ ঘামরি আরও জানান, শুধু মেধার জোরেই নয়, সালাহ সফল হয়েছেন তার ইস্পাত কঠিন মনোবল, প্রচেষ্টা ও দৃঢ় সংকল্পের কারণে।

সালাহ’র জন্য গর্বে বুক ভরে গেছে তার গ্রামের মেয়র মাহের সাত্থিয়ারও। গ্রামের বিখ্যাত সন্তান সম্পর্কে তার ভাষ্য, ‘মাত্র ১৪ বছর বয়সে এক আরব মালিকানাধীন ক্লাবে যোগ দেন সালাহ। সেই ক্লাবে অনুশীলনে যাওয়ার জন্য প্রতিদিন তাকে ১০ ঘণ্টা বাসে বসে থাকতে হত।’

সালাহ অবশ্য একটি ক্রীড়াপ্রেমী পরিবারে বড় হয়েছেন। তার বাবা ও দুই চাচা নাগরিগের যুব ক্লাবে খেলেছেন।

‘যখন তার বাবা সালাহ’র প্রতিভা দেখল, তখনই তাকে ক্লাবে ভর্তি করে দেয়। শুরুতে সালাহ বাসুয়ান টাউন দলের হয়ে খেলেন। পরে চলে যান তানতা শহরে ’-বলেন মেয়র।

সুইজারল্যান্ডের ক্লাব বাসেলে যাওয়ার আগে পাঁচ বছর তানতানাতে কাটান সালাহ। মূলত ওই সময়টাতেই ডানা মেলতে শুরু করে তার প্রতিভা।

বাসেল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যান সালাহ। কিন্তু শুরুতে প্রথম একাদশে নিয়মিত হতে ব্যর্থ হন। পরে চলে যান ইতালিতে। সঙ্গে সঙ্গেই যেন সবকিছু পাল্টে যায়। এএস রোমার হয়ে তার পারফরম্যান্সে আকৃষ্ট হয় জায়ান্ট ক্লাবগুলো। অন্যদের সঙ্গে পাল্টা দিয়ে গত মৌসুমে তাকে ৪৪ মিলিয়ন ইউরোয় দলে ভেড়ায় লিভারপুল। এখন বিশাল অর্থে সালাহ’কে দলে পেতে মরিয়া ম্যানসিটি থেকে রিয়াল মাদ্রিদের মত জায়ান্টরা।

সালাহ’র পরিবার গ্রামে ঐতিহ্যবাহী পরিবার হিসেবেই খ্যাত। তার মা-বাবা দুজনেই সরকারি চাকরি করেন। তবে সরকারি কাজের পাশাপাশি জেমমিন ফুলের ব্যবসা আছে তার বাবার।

পারফিউম উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের অন্যতম রপ্তানিকারক স্থান আবার সালাহ’র গ্রাম নাগরিগ। বসন্তে ফোটা জেসমিন ফুলে ঢেকে থাকে নাগরিগ।

মাঠের মত ব্যক্তিজীবনেও অল্প বয়সেই থিতু হয়েছেন সালাহ। বিয়ের কাজটা অল্প বয়সেই সেরেছেন। বর্তমানে ২৫ বছরের সালাহ নিজ গ্রামের মেয়ে ম্যাগিকে বিয়ে করেন ২০ বছর বয়সেই। একটি কন্যা সন্তান আছে তাদের। সৌদি আরবের পবিত্র শহরের নামে নাম রেখেছেন ‘মক্কা’।

সামাজিক কাজেও জড়িত আছেন লিভারপুল তারকা। নিজের গড়া দাতব্য সংস্থায় প্রতি মাসে ৫০ হাজার মিশরীয় পাউন্ড দেন তিনি। ওই সংস্থা চালাতে মাসে এটাই খরচ হয়।

ছুটি দিনে বিদেশ নয়, পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ গ্রাম নাগরিগেই ফেরেন সালাহ। মানে শিকড়ের টান ভোলেননি ক্যাতির চূড়ায় পৌঁছেও।

শুধু দাতব্য সংস্থাতেই নয়, সালাহ নিয়মিত অনুদান দেন বাসুয়ান হাসপাতাল এবং নির্মানাধীন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও।

গ্রামের মানুষজন গর্ব করেই বলেন, ‘আট বছর বয়সী সালাহ আর বর্তমান সালাহ একই রকম বিনয়ী।’

Tags: মোহাম্মেদ সালাহ
Previous Post

ওয়ালিদের `কবির নিজস্ব কোন অনুভূতি নেই’

Next Post

লন্ডনে বিএন‌পি-অাওয়ামী লী‌গের জু‌তাব‌া‌জি বনাম বাংলাদেশের ইমেজ

Next Post

লন্ডনে বিএন‌পি-অাওয়ামী লী‌গের জু‌তাব‌া‌জি বনাম বাংলাদেশের ইমেজ

কবিগুরুর সঙ্গে ‘জ্যোৎস্না রাতে’ সমরজিৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT