চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল সমুদ্রে ডুবেছে নীল আকাশের স্বপ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 11, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ভিএআর কখনো বিতর্ক তৈরি করে ভুল সিদ্ধান্ত দিয়ে। রোববারের বিতর্ক রেফারি গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে ভিএআর’র সাহায্য না নেয়ায়। এজন্য হয়তো মৌসুমের শেষেও ক্ষোভ থেকে যাবে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। কারণ, সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতে খেতাবের দৌড়ে লিভারপুল এদিন অনেকটাই এগিয়ে গেছে।

বিগ সিক্স আর কোথায়! ইংলিশ প্রিমিয়ার লিগে গত দুই মৌসুমের ছবি অনেকটাই লা লিগার মতো। বিগ টু! বাকি সবাই কয়েকধাপ পিছিয়ে।

রোববার সেই বিগ টু-র ম্যাচ ছিল লিগ খেতাবের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই দুই কোচের শ্রেষ্ঠত্ব খুঁজে পাওয়ার জন্যও। প্রিমিয়ার লিগে গত মৌসুমে লিভারপুল এক সময় এগিয়ে থাকার পর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার লিভারপুল বেশ খানিকটা সুবিধাজনক জায়গায়। রোববার সিটিকে হারিয়ে আরও অনেকটা এগিয়ে গেল তারা।

গত দুই মৌসুম ধরে এই হাড্ডাহাড্ডি, প্রাণপণ একে অন্যকে জমি না ছেড়ে দেয়ার লড়াই আসলে শক্তিশালী করে চলেছে দুই কোচকে। ক্লপ ও গার্দিওলার কৌশল ক্রমশ আরও ক্ষুরধার। তবে এই যাত্রায় আর ক্লপের সঙ্গে পেরে ওঠেননি পেপ।

তবে শুধু ভিএআর নয়, অ্যানফিল্ডে গার্দিওলার দল ধরাশায়ী হয় লিভারপুলের আক্রমণের গতির সামনে। সুযোগ সন্ধানী সালাহ-মানের জন্য। প্রিমিয়ার লিগে লিভারপুল এখন ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সিটি আর দুইয়ে নয়, লেস্টার (২৬)। তিনে চেলসি (২৬), সিটি (২৫) তারও পর।

ম্যাচে এর থেকে আর কত ভালো শুরু আশা করতে পারতেন ইয়ুর্গেন ক্লপ। অ্যানফিল্ডে ছয় মিনিটেই লিভারপুল এগিয়ে যায় ১-০তে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোর গোলার মতো শটের নাগাল পাননি সিটি কিপার ক্লদিও ব্রাভো। মিনিট সাতেক পরেই ২-০। কাউন্টার অ্যাটাকে দ্রুত উইং ধরে উঠে আসা রবার্টসনের মাপা ক্রসে হেড করেন মোহামেদ সালাহ। দুটি গোলই সুদৃশ্য, কোনো সন্দেহ নেই।

তবে সিটিও জবাব দিতে শুরু করে বারবার অ্যাটাকে। সার্জিও আগুয়েরো দু’বার গোলের খুব কাছে পৌঁছে ছিলেন। একটি শট গোলকিপার অ্যালিসন বাঁচিয়ে দেন। পরে তার চিপ একটুর জন্য গোলের বাইরে যায়। লিভারপুল মূলত খেলতে থাকে কাউন্টার অ্যাটাকে। সিটির ডিফেন্সে যা ভালোই চাপ তৈরি করছিল।

প্রথম গোলের মুভ অবশ্য শুরু হয়েছিল এক বিতর্কিত ঘটনার পরেই। লিভারপুলের বক্সে আলেক্সান্ডার-আর্নল্ডের হাতে বল লাগে। সিটির ফুটবলাররা প্রতিবাদ করলেও ভিএআর’র সাহায্য নেননি রেফারি। সালাহর গোলের ক্ষেত্রেও অফসাইড কি না তা নিয়ে সংশয় ছিল। ৮৩ মিনিটে স্টার্লিংয়ের শট লিভারপুল ডিফেন্ডারের হাতে লাগে বক্সে। বিরতির পর মানের গোল অবশ্য সিটিকে একেবারে ব্যাকফুটে পাঠিয়ে দেয়। ছন্নছাড়া ডিফেন্ডিং এবং অ্যাটাকে ধার না থাকাতেই ডুবে সিটি।

অন্য ম্যাচে লেস্টার সিটি ২-০ গোলে আর্সেনালকে হারায়। ব্রাইটনকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

Tags: ইপিএলম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: প্রধানমন্ত্রী

Next Post

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ধীর গতিতে হাইকোর্টের অসন্তোষ

Next Post
Sagor Runi murder

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ধীর গতিতে হাইকোর্টের অসন্তোষ

এমন কিছু স্বপ্নেও ভাবেননি চাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT