চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল-সবুজের প্রজন্ম

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
5:30 অপরাহ্ন 16, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
ছোট শিশু লাল পোশাক পরে পতাকা হাতে নিয়ে উৎসব করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের দিনে সকাল থেকেই রাজধানীর রাজপথে জনতার ভিড়। এই ভিড়ের মধ্যে বাবার আঙুল ধরে, মায়ের কোলে চড়ে পতাকার সতেজ সবুজ আর টুকটুকে লাল জামায় শাঈরা, অদ্রিরা হাজির।

সকাল সাড়ে দশটায় বাবার হাত ধরে শহীদ মিনার থেকে বিজয় মিছিল করে শাহবাগ এসেছে শাঈরা। তবে চেহারায় একটুও ক্লান্তির ছাপ নেই। পরনে লাল জামা, তাতে সবুজ ছোপ-ছোপ,কপালে বড়সড় একটা লাল টিপ।

বাবার সঙ্গে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে আছে সে, মা কিছুটা পিছিয়ে পড়েছে। তার জন্য অপেক্ষার ফাঁকে চ্যানেল আই অনলাইনকে শাঈরার বাবা শামীম হোসেন শোনান বিজয় দিবসে নিজেদের উদযাপনের গল্প।

মেয়ের মনে লাল-সবুজের রং ধরাতে প্রতি বছরই বিজয় দিবসে শাঈরাকে সঙ্গে নিয়ে বের হন জানিয়ে শামীম বলেন: আমি শিল্প-সংস্কৃতি এবং এই দেশকে ভালোবাসি। শাঈরার বয়স এখন সাড়ে পাঁচ বছর। ওর বয়স যখন ৬ মাস সেবারই প্রথম ওকে নিয়ে বিজয় উদযাপন করতে বের হয়েছিলাম আমি আর ওর মা।

নিরিবিলি পরিবেশে লাল-সবুজের পোশাক পরা শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ
লাল-সবুজে বিজয় উদযাপনে শাঈরা

এরপর প্রতিবছর দেশের প্রতিটি বিশেষ দিনে শাঈরাকে নিয়ে বের হই। আমি চাই আমার মেয়ে ছোটবেলা থেকেই বড় হতে হতে দেশাত্মবোধটা মনের ভিতরে নিতে জানুক। বাঙালি সংস্কৃতির আবহে বাংলাদেশে বিশেষ দিবসগুলো কিভাবে পালিত হয় তা জানুক।

শাঈরাদের কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে অদ্রি ও তার বাবা। অদ্রির মা পতাকা কিনলেন। মেয়ের হাতে দিলেন বাংলাদেশের মানচিত্র খচিত ছোট একটি পতাকা।

পতাকা হাতে পেয়েই লাল-টুকটুকে জামা গায়ের ছোট্ট অদ্রি সেটাকে উড়াতে ব্যস্ত হয়ে গেলো। আর মা ব্যস্ত হলেন মেয়ের পতাকা-আনন্দকে স্মৃতির অ্যালবামে ধরে রাখতে। বিভিন্ন বয়সের শিশু ও তরুণরা লাল-সবুজের পতাকা নিয়ে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ
অদ্রি, শাঈরাদের মতো প্রজন্মের চঞ্চল পদচারণায় সকাল থেকেই প্রাণোচ্ছল রাজধানীর জনসমাগমের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দোয়েল চত্বর, টিএসসি, কলাভবন, চারুকলা, জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধের বাংলাদেশের আগামীর শক্তিরা এক হয়েছে লাল-সবুজে।

Tags: প্রজন্মবিজয় দিবসবিজয় দিবস উদযাপনলাল সবুজ
Previous Post

ইংলিশদের কাঁদিয়ে ছাড়ছেন স্মিথ-মিচেল

Next Post

রাজধানীর সূত্রাপুর থেকে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার

Next Post
সূত্রাপুরে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সূত্রাপুর থেকে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে দেশে বাংলাদেশের বিজয় দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT