চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল কার্ড দেখেও অনুশোচনাহীন এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানের ম্যাচে লাল কার্ড দেখেছেন পিএসজির কাইলিয়ান এমবাপে। নিজেকে আরো নিয়ন্ত্রণ করা দরকার মনে করলেও লাল কার্ড দেখা নিয়ে কোনো অনুশোচনা নেই ফরাসি তারকার।

শনিবার রাতে নিমেস অলিম্পিকের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পায় পিএসজি। ম্যাচে প্রতিপক্ষে খেলোয়াড় ট্রেজি স্যাভানিয়ারকে ধাক্কা মেরে লাল কার্ড দেখেন এমবাপে।

২-০ গোলে পিছিয়ে থাকার পর নাটকীয়ভাবে সমতায় ফিরেছিল নিমেস। কিন্তু তৃতীয় গোল করে পিএসজি শিবিরে স্বস্তি ফেরান এমবাপে। গোলের পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেন তিনি।

কিন্তু জেতা ম্যাচের শেষ কয়েক সেকেন্ড বাকি থাকতে লাল কার্ড দেখেন এমবাপে। একটি ট্যাকলের জন্য স্যাভানিয়ারকে ধাক্কা মারেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের ১৮ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখে থাকায় সেটি অবধারিত লাল কার্ড হয়ে যায়।

লাল কার্ড দেখায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও এ নিয়ে কোনো অনুশোচনা নেই এমবাপের, ‘এটা আর কিছু নয়, ফুটবল। এমন একটা ক্লাবের (পিএসজি) বিরুদ্ধে খেলে আপনাকে অনেককিছু শিখতে হবে। কিন্তু এরকম ঘটনা ঘটালে (ফাউল) প্রতি সপ্তাহেই আপনাকে হতাশ হতে হবে। আর এমনটা ঘটলে কয়েকটা কার্ড দেখলেও আমি যা করেছি সেটা করব।’

এরপরই এমবাপের মন্তব্য, ‘না, এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। এমনটা যদি আবার ঘটে, আমি আবার এটাই করব।’

লাল কার্ড দেখায় সমর্থকদের কাছে ক্ষমা চান ফরাসি স্ট্রাইকার, ‘আমি সমর্থকদের কাছে ক্ষমা চাই এবং প্রত্যেকের কাছেই তা চাইব। তবে ওই রকম অঙ্গভঙ্গি কোনোভাবেই সহ্য করব না।’

Tags: কাইলিয়ান এমবাপেপিএসজিলিড স্পোর্টস
Previous Post

হাসপাতালে অর্জুন

Next Post

রোনালদোর কড়া সমালোচনায় ক্রোয়েশিয়ার কোচ

Next Post

রোনালদোর কড়া সমালোচনায় ক্রোয়েশিয়ার কোচ

নাম বদলে আরও কার্যকরভাবে গৃহকর্মী দেবে 'হ্যালোটাস্ক' অ্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT