চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালমোহন হাসপাতালে নানামুখী সংকট, রোগীদের ভোগান্তি চরমে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 05, মে 2018
in ভোলা, স্বাস্থ্য
A A

দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ সংকটের কারণে ডায়রিয়া ও অন্যান্য রোগীদের চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। এছাড়া ডাক্তার ও সেবিকাসহ স্টাফ সংকটের কারণে সেবা প্রত্যাশী রোগীদের ভোগান্তি ক্রমান্বয়ে প্রকট হচ্ছে বলে জানা যায়।

তবে ভোলা জেলা সিভিল সার্জন এবং হাসপাতালের টিএস বলেছেন, তারা রোগীদের সাধ্যমতো সেবা দেয়ার পাশাপাশি এসব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

সরেজমিনে দেখা যায়, এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০/৬০ জন রোগী ভর্তি থাকেন। চলতি মৌসুমে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি হলেও রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন সরবরাহ নেই। হাসপাতালে ভর্তি থেকে ডায়রিয়া রোগী স্যালাইন পাচ্ছে না। অন্যান্য ওষুধেরও সংকট রয়েছে। এজন্য প্রায় প্রতিদিনই কর্তব্যরত নার্স ও স্টাফদের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তারা বাইরে থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে আনতে বাধ্য হয়।

এ বিষয়ে হাসপাতালের টিএস ডা. আব্দুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, স্যালাইন সাপ্লাইয়ের পরিমান প্রয়োজনের তুলনায় কম। এরমধ্যে এখন ডায়রিয়া রোগীর চাপ অনেক বেশি। তবে আমরা সাধ্যমতো রোগীদের সরবরাহ করার চেষ্টা করি। বিশেষ করে গরীব রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে স্যালাইন সরবরাহ করে থাকি।

সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বলেন, ডায়রিয়া রোগীর চাপ বেশি থাকায় স্যালাইনের সরবরাহও বাড়ানো হয়েছে। তবে এখন ডায়রিয়ার প্রকোপ বেশি থাকায় স্যালাইনের সংকট, বলতে গেলে সারাদেশেই সংকট, বিশেষ করে আইভি স্যালাইন। তবে আমরা সাধ্যমতো রোগীদের চাহিদা পূরণের চেষ্টা করছি।

জানা যায়, হাসপতালে প্রয়োজনীয় জনবলের অভাব রয়েছে। ডাক্তার নার্সসহ অন্যান্য স্টাফ সংকটের কারণে রোগীদের ভোগান্তি হচ্ছে। জনবল সংকটের কারণে একই ডাক্তার, নার্স কিংবা স্টাফদের একটানা ডিউটি করতে হয়। এতে জরুরি বিভাগে এবং ভর্তি রোগীদের চিকিৎসা সেবা অনেকাংশেই ব্যাহত হয়। এছাড়া রেডিও গ্রাফার, কার্ডিও গ্রাফারের অভাবে অনেক মুল্যবান ও প্রয়োজনীয় এক্সরে মেশিন, ইসিজি মেশিন অব্যবহৃত পরে আছে।

এ বিষয়ে ডা. আব্দুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের এখানে পদ আছে ৩০টি, তবে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসারসহ এখানে মোট ৬ জন চিকিৎসক রয়েছেন। এই সংখ্যা পর্যাপ্ত নয়। একজন চিকিৎসক বাইরে থেকে এনেও সেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসক সংকটের কথা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি আগামী জুলাই মাসে চিকিৎসক সংকট দূর হবে।

অন্যান্য স্টাফ সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, সংকট থাকলেও অন্য স্টাফদের প্রশিক্ষণ দিয়ে বিকল্পভাবে আমরা কাজ চালিয়ে নিচ্ছি। আশা করছি দ্রুত এ সমস্যারও সমাধান হবে।

সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বলেন, সারাদেশেই প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংকট রয়েছে। এখানে যেসব চিকিৎসক রয়েছেন তারা যদি ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করেন তাহলে এটা সংকট হয়ে দেখা দেবে না। আমি মনে করি এটি কৃত্রিম সংকট। তবে আমরা এ বিষয়ে অবহিত আছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য স্টাফ সংকটের বিষয়ে তিনি বলেন, চিকিৎসক ও স্টাফ সংকটের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আমাদেরকে বলেছেন। আমরা এসব বিষয় সমধানে কাজ করে যাচ্ছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমি বিষয়টি অবহিত করেছি।

Tags: ভোলালালমোহনহাসপাতাল
Previous Post

খালেদা জিয়া বললেন, আমাকে কেন সাজা খাটতে হচ্ছে?

Next Post

যেকোন মূল্যে পাহাড়ের সন্ত্রাসীদের নির্মূল করা হবে: ডিআইজি

Next Post

যেকোন মূল্যে পাহাড়ের সন্ত্রাসীদের নির্মূল করা হবে: ডিআইজি

খুলনায় বিএনপির প্রার্থীকে গুলির অভিযোগ, পুলিশ বলছে বজ্রপাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT