চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালমাটিয়ার নিউকলোনিবাসীর ওপর সন্ত্রাসীদের হামলা

রোকসানা আমিন by রোকসানা আমিন
7:45 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর লালমাটিয়ায় আসাদ গেট নিউ কলোনিবাসীর ওপর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ১০টি মোটরবাইক নিয়ে কমপক্ষে ৩০/৩৫ জনের একটি দল হামলা চালায় বলে জানিয়েছে কলোনিবাসী। এতে নারী ও শহীদ পরিবারের সদস্যসহ অনেকে আহত হন।

পুরোনো তিন ভবনের ফ্ল্যাট খালি করতে ভয়ভীতি প্রদর্শনের জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার যোগসাজসে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা জানায়, স্থানীয় প্রভাবশালী নেতা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন একযোগে এই হামলা করেছে। তারা বলছেন জানুয়ারির ৭ তারিখে শুনানি রয়েছে, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও আইন না মেনে তারা এ হামলা চালিয়েছে।

এছাড়াও কলোনির মহিলাদের ওপর হামলা করতেও পিছু হটে নি সন্ত্রাসীরা। হামলার শিকার এক নারী বলেন, আমর মাথা হাতে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে।

পরে নিউ কলোনি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় এফআইআর দাখিল করতে থানায় গিয়ে সেখানে হামলাকারীদের একটি মোটরসাইকেলও সনাক্ত করেন এলাকাবাসী। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জালাল বলেন, অভিযোগ পেলাম, তবে মামলার ব্যাপার টা ওসি নির্ধারণ করবে। ওসি থানার বাইরে রয়েছে তিনি আসলেই মামলা সংক্রান্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন কলোনীবাসী। তারা বলেছেন ওসি না থাকায় এখনো মামলা হয়নি। তারা সুষ্ঠু বিচার চেয়ে পরবর্তী সময় আদালতের আশ্রয়ে যাবেন বলে জানান।

কলোনির ৯ এবং ১৫ নম্বর ভবনে ১৯৬২ সাল থেকে বাস করছে ১শ’১৪টি পরিবার। চলতি বছর পুরোনো ভবনগুলো ভাঙ্গার টেন্ডার জারি করে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে রিট করা হলে আদালত ভবন ভাঙ্গার ওপর স্থগিতাদেশ দেন। এ নিয়ে পরবর্তী শুনানি ৭ জানুয়ারি।

Tags: লালমাটিয়া
Previous Post

নির্বাচনী পরিবেশের চরম অবনতি দেখছে বিএনপি

Next Post

পৌর নির্বাচনী কৌশলে ভুল করেছে সরকার: খালেদা জিয়া

Next Post

পৌর নির্বাচনী কৌশলে ভুল করেছে সরকার: খালেদা জিয়া

নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর মেয়েকে গণধর্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT