চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাবুশেন ১০৩, স্মিথ ৯৩, অজিদের আরেকটি দাপটের দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 17, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাবুশেনের শতকের দিনে ৭ রানের আক্ষেপ স্মিথের

মার্নাস লাবুশেনের শতকের দিনে স্টিভেন স্মিথের ৭ রানের আক্ষেপ, অ্যালেক্স ক্যারির প্রথম ফিফটির পর অভিষিক্ত নেসারকে নিয়ে মিচেল স্টার্কের তোপ। দিবারাত্রির অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে রান পাহাড়ে চড়া অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে থাকল ইংলিশদের দুই ওপেনারকে তুলে।

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেন লাবুশেন। প্রথমদিন ওয়ার্নারের ৯৫ রানের পর স্মিথ নামের পাশে যুক্ত করেন ৯৩ রান। ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন অ্যালেক্স ক্যারি (৫১)। নেসার-স্টার্কের ওয়ানডে ঢংয়ের ব্যাটিংয়ে সাড়ে চারশ পার করে অজিরা। ইনিংস ঘোষণার আগে ৯ উইকেটে স্কোরবোর্ডে ৪৭৩ রান জমা করে।

রান পাহাড়ে চাপা পড়ার দিনে দুই ওপেনার হারিয়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড। বৈরি আবহাওয়ার কারণে খেলা ঘণ্টাখানেক কম হওয়ায় অল্প সময় ব্যাটিংয়ের সুযোগ পায় সফরকারীরা।

রাতে কেবল ৮.৪ ওভার খেলার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। দুই স্বাগতিক পেসার স্টার্ক ও নেসার এরমধ‍্যেই বিদায় করেছেন দুই ইংলিশ ওপেনারকে। ১৭ রানে রাত শেষ করা ইংল্যান্ড এখনও পিছিয়ে ৪৫৬ রান। তৃতীয় দিনে অধিনায়ক জো রুটকে (৫) সঙ্গ দেবেন ডেভিড মালান (১)।

স্টার্কের বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ররি বার্নস। ফেরার আগে তার ব্যাটে আসে মাত্র ৪ রান। অভিষিক্ত নেসার নিজের দ্বিতীয় বলেই দেখা পান উইকেটের। স্টার্কের ক্যাচ বানিয়ে ফেরান হাসিব হামিদকে (৬)।

দিনের শুরুতে শতকের দেখা পাওয়া লাবুশেন টেস্টে দুই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। পথে ডানহাতি ব্যাটারের প্রয়োজন হয়েছে ৩৪ ইনিংস। এরচেয়ে কম সময় টেস্ট ইতিহাসে লেগেছে শুধু চার ব্যাটারের।

৯৫ রানে অপরাজিত থেকে প্রথমদিন শেষ করা লাবুশেন বেশিক্ষণ টিকতে পারেননি। ওলি রবিনসনের বলে ফেরার আগে করে যান ১০৩ রান। ৩০৫ বলের ইনিংসে ছিল ৮টি চারের মার।

পরে অধিনায়ক স্মিথ দুটি জুটিতে অস্ট্রেলিয়াকে চারশ পার করার পথ দেখান। ট্রাভিস হেডের সঙ্গে ৫০ ও ক্যারির সঙ্গে গড়েন ৯১ রানের জুটি। নিজেও এগোতে থাকেন শতকের দিকে। কিন্তু ওয়ার্নারের মতো তিনিও ফেরেন আক্ষেপ নিয়ে। ৯৩ রানে অ্যান্ডারসনে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অজিদের অধিনায়ক।

অস্ট্রেলিয়ার শেষের ব্যাটারদের দৃঢ়তা বেশি নাকাল করেছে ইংলিশ বোলিংকে। শেষদিকে ৪৯ বলে ৫৮ রান তোলেন মিচেল স্টার্ক-মাইকেল নেসার। অভিষিক্ত পেসার নেসার ২৪ বলে ৫ চার ও এক ছয়ে করেন ৩৫ রান। মিচেল স্টার্ক ৩৯ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

প্রথমদিনে বোলিং ব্যর্থতার পর এদিন কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন ইংলিশ বোলাররা। ২২১ রানে ২ উইকেট হারানো দলের চারশর আগেই তুলে নেন ৭ উইকেট। শেষদিকে অজি ব্যাটারদের উল্টো তোপে রানের পাহাড়ে চাপা পড়াই হয় ইংলিশদের বাস্তবতা।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডলাবুশেনস্মিথ
Previous Post

বাংলাদেশে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের স্থায়িত্ব সূচক কমেছে

Next Post

‘প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেরা হবো ভাবতেও পারিনি’

Next Post
বাংলাদেশি ফুটবল খেলোয়াড়ের ছবি, জার্সিতে নম্বর ২২ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেরা হবো ভাবতেও পারিনি’

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১৪ রোগী হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT