চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাদেন, মোল্লা ওমরের সাথে ‘বৈঠক করা’ আতিকুল্লাহ গ্রেপ্তার 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 03, অক্টোবর 2019
in - সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান যুদ্ধের সময় আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন এবং তালেবান প্রধান মোল্লা ওমরের সঙ্গে নিয়মিত বৈঠক করা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজিবি’র (হরকাতুল জিহাদ বাংলাদেশ) শীর্ষ নেতা বোমা বিশেষজ্ঞ মো. আতিকুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

সৌদি প্রবাসী এই জঙ্গিনেতা গত মার্চে বাংলাদেশে আসেন।

বুধবার বিকালে আতিকুল্লাহসহ হুজির তিন সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপি’র কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাউন্টার টেররিজম বিভাগ।

রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর বড় মসজিদ সংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আতিকুল্লাহ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন; মো. বোরহান উদ্দিন রাব্বানী (৪২) ও মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীম (৪৩)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্টার টেররিজম জানায়, মো. আতিকুল্লাহ  হুজিবি’র মুফতি হান্নানের ১৯৯৬ সালে গঠিত কমিটির সাংগাঠনিক সম্পাদক এবং পরবর্তীতে বায়তুল মাল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দায়িত্বে ছিলেন।তত্ত্বাবধায়ক সরকারের প্রথমদিকে তিনি দুবাই হয়ে সৌদি আরব পালিয়ে গিয়ে আত্মগোপন করেন এবং সাংগঠনিক কাজে একাধিকবার পাকিস্তানে যান।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে কাউন্টার টেররিজম আরো জানায়, আতিকুল্লাহ আফগান ফেরত যোদ্ধা এবং বোমা বিশেষজ্ঞ।

দীর্ঘদিন বিদেশে পলাতক থেকে এ বছর মার্চে দেশে ফিরে সংগঠনের পুরাতন সদস্যদের সাথে যোগাযোগ শুরু করেন। এসব সদস্যকে সাংগঠনিক কাজে সক্রিয় করা এবং নতুন সদস্য সংগ্রহ করে সংগঠনের কার্যক্রম চালু করার মিশন নিয়ে ব্যাপক কর্মতৎপরতা চালান তিনি।

পুলিশের এ বিশেষ ইউনিটের কর্মকর্তাদের দাবি, ইতোমধ্যে আতিকুল্লাহ হুজিকে গতিশীল করতে দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক সফর করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন উৎস হতে সংগঠনের জন্য অর্থও সংগ্রহ করেছেন।

পাকিস্তান, দুবাই ও সৌদি আরবসহ অন্যান্য দেশের জঙ্গি সংগঠনের সাথে তার যোগাযোগ রয়েছে জানিয়ে কাউন্টার টেররিজমের একজন কর্মকর্তা বলেন, আতিকুল্লাহ আফগানিস্তানে যুদ্ধের সময় জঙ্গিনেতা ওসামা বিন লাদেন, মোল্লা ওমর ও আইমান আল জাওয়াহিরিসহ শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।

আটক অন্য দু’জন মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং মো. বোরহান উদ্দিন রাব্বানী ফেনী জেলার সংগঠনের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তারা বর্তমানে কাশ্মীর সমস্যা এবং রোহিঙ্গা পরিস্থিতিকে পুঁজি করে পরস্পর যোগসাজশে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টায় লিপ্ত ছিল।

তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।

Tags: হরকাতুল জিহাদ বাংলাদেশহুজিবি
Previous Post

দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকায় চ্যানেল আই

Next Post

কৃষির সম্প্রসারণে বলিষ্ঠ ভূমিকা রাখছে

Next Post

কৃষির সম্প্রসারণে বলিষ্ঠ ভূমিকা রাখছে

শুদ্ধি অভিযানের মধ্যেই পেঁয়াজ সিন্ডিকেটের এমন দাপট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT