চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাগাতার ধর্মঘটের হুমকি

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
4:21 পূর্বাহ্ন 17, জুন 2015
in অন্যান্য, শিক্ষা
A A

প্রস্তাবিত বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মর্যাদায় আঘাত করা হয়েছে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বেতন কাঠামোর পুনর্বিন্যাস করা না হলে লাগাতার ধর্মঘটের হুমকিও দিয়েছে সংগঠনটি ।

বুধবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি। আয়োজনে উপস্থিত বক্তারা বলেন, রুগ্ন ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হলেও রুগ্ন উচ্চ শিক্ষাকে বাঁচাতে সরকারের কোনো পদক্ষেপ নেই। বরং প্রতি বছরই বাজেটে শিক্ষাকে অবজ্ঞা করা হচ্ছে।

সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক ড. মো. আবু ইউসুফ বলেন, গত বছর শিক্ষা খাতে জিডিপির ২.২ শতাংশ বরাদ্দ ছিলো। এই বছর তা কমে ১.৮ শতাংশ হয়েছে। এমনকি জাতীয় বাজেটেও শিক্ষা বাজেট দিন দিন কমছে। জিডিপির তুলনায় এটি মাত্র .০৬ শতাংশের মতো। 

ঢা.বি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে পুরো শিক্ষক সমাজের জন্য অত্যন্ত অবমাননাকর। এর পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষকরা। আমরা জাতির স্বার্থে দীর্ঘ পরিকল্পার অংশ হিসেবে প্রয়োজনে লাগাতার ধর্মঘট করবো।

তিনি আরো বলেন, মানব সম্পদ তৈরি করাই হচ্ছে এদেশের লক্ষ্য। এই দেশের শিক্ষকদেরও সেই দায়বদ্ধতা থাকা উচিৎ। যদি কোথাও এর ঘাটতি থাকে তাহলে তা পূরণ করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকদের জন্য সরকার থেকে স্বতন্ত্র বেতন স্কেল করার ঘোষণা থাকলেও সরকার নিজেই তা অবজ্ঞা করছে। এ বিষয়টিও ভালো চোখে দেখছেন না শিক্ষকরা।

Previous Post

হুমকিপ্রাপ্ত ২৫ জন বিশিষ্ট নাগরিককে নিরাপত্তা দেবে সরকার

Next Post

কেনো এই ‘পন্থী’ বানানোর চেষ্টা

Next Post

কেনো এই ‘পন্থী’ বানানোর চেষ্টা

পালিয়ে যাওয়া সিংহের হামলায় ১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT