চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখ মানুষের জমায়েত হওয়ার অপেক্ষায় সোহরাওয়ার্দী উদ্যান

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
1:43 অপরাহ্ন 07, মার্চ 2018
in রাজনীতি
A A

ঐতিহাসিক ৭ মার্চে আওয়ামী লীগের জনসভা শুরু হতে আর অল্প কিছু সময় বাকী রয়েছে। এরই মধ্যে পায়ে হেঁটে, বাসে, ট্রাকে, খণ্ড খণ্ড মিছিল করে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। দিনটি ঘিরে সকাল থেকেই রয়েছে দলটির নানা কর্মসূচি। যার স্রোত গিয়ে মিশবে সোহরাওয়ার্দী উদ্যানে।

দুপুর ৩টায় জনসভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেছেন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ময়দানকে প্রস্তুত করতে বিরামহীন কাজ করেছে দলটির নেতা-কর্মীরা।সমাবেশের আগের দিন ময়দানে মঞ্চ তৈরির কাজ শেষে বসানো হয় চেয়ার। সাজানো হয় প্যান্ডেল। নিরাপত্তায় সিসি ক্যামেরাও বসানো হয়েছে ‍উদ্যানের চারপাশে।

এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে। এতে ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।

এবারের সমাবেশে রেকর্ড ২৫ লাখ মানুষের জমায়েত ঘটানোর টার্গেট দলটির। ঢাকার পাশাপাশি আশেপাশের পাঁচ জেলা গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী থেকেও নেতা-কর্মীদেরকে যোগ দিচ্ছে সমাবেশে।

এজন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ বাস ও ট্রেনের। এছাড়া, সারা দেশ থেকে সাধারণ মানুষ এ জনসভায় যোগ দেবে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা।

বুধবার কর্মদিবস থাকলেও রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কম। যেসব গাড়ি আসছে তার অধিকাংশই জনসভামুখী। গাড়ির সংখ্যা কম থাকায় অফিসগামী মানুষ পড়ছে বিপাকে।

পল্টন, শাহবাগ, দোয়েল চত্বর, নিউমার্কেট, মৎসভবন এলাকা ঘুরে দেখা যায়, অফিসগামী মানুষদের অপেক্ষা করতে দেখা গেছে।আবার কেউ কেউ হেঁটেই অফিসের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আবার কোথাও যানজটও দেখা গেছে।

ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐহিত্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় গত অক্টোবরে। তাই এবার দিবসটিকে ভিন্ন মাত্র দিতে চাইছে দলটি।

Tags: সোহরাওয়ার্দী উদ্যানে
Previous Post

বজ্রকণ্ঠে মুক্তির ডাক

Next Post

দুই নারী সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান

Next Post

দুই নারী সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এমনই প্রত্যাশা বিএনপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT