চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাকী আখান্দের শেষ ইচ্ছা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 21, এপ্রিল 2017
in বিনোদন
A A
লাকী আখান্দ

লাকী আখান্দ

কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের শেষ ইচ্ছা ছিল, ‘তার গানগুলো থেকে প্রাপ্য সম্মানী এবং রয়্যালিটি যেন তার পরিবার এবং ভবিষ্যৎ​ বংশধরেরা নিয়মিত পান। তার গানগুলো যেন হারিয়ে না যায়, মানুষের কাছে তা সঠিকভাবে পৌঁছায়। তার গানগুলো যেন বিকৃত করা না হয়।’

আজ শুক্রবার রাতে লাকী আখান্দের এই শেষ ইচ্ছার কথা সংবাদমাধ্যমের কর্মীদের বলেন এরশাদুল হক টিংকু, ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ সংগঠনের স্বেচ্ছাসেবী। তিনি লাকী আখান্দের পাশে ছিলেন, এই বরেণ্য সংগীতশিল্পীর জন্য প্রয়োজনীয় সব কিছু করেছেন।

লাকী আখান্দের আরমানিটোলার বাসায় সংবাদকর্মীদের টিংকু আরও জানান, আজ শুক্রবার রাতে লাকী আখান্দের মরদেহ বারডে​ম হাসপাতালের শবহিমাগারে রাখা হবে। কাল শনিবার সকাল ১০টায় লাকী আখান্দের প্রথম জানাজা হবে আরমনিটোলা খেলার মাঠে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দকে শেষ শ্রদ্ধা জানাবেন দেশের সংগীত, নাটক ও চলচ্চিত্র অঙ্গনের মানুষজন। এখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে লাকি আখান্দের মরদেহ নেওয়া হবে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায়। এর আগে সকাল ১০টা আরমানিটোলা খেলার মাঠে তার প্রথম জানাজা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ​​লাকী আখান্দের দ্বিতীয় জানাজা হবে। দুপুরেই লাকী আখান্দকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য জানান লাকী আখান্দের ছোট বোন আফরোজা জেসমিন আখান্দ।

লাকী আখান্দ আর নেই। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। দুপুরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে টানা আড়াই মাস তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি বরেণ্য এ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে ভর্তি করা হয়। তিনি সেখানে অধ্যাপক নেজামুদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

থাইল্যান্ডের ব্যাংককে ছয় মাসের চিকিৎসা শেষে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয় তার। ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় এই সংগীতকারের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহায্যে এগিয়ে এসেছিল দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষেরা।

লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃঞ্চা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’ ‘লিখতে পারি না কোনও গান, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি।

লাকী আখান্দের সুর ও সংগীতায়োজনে উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো— ‘যেখানে সীমান্ত তোমার’ (কুমার বিশ্বজিৎ), ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ (সামিনা চৌধুরী), ‘আবার এলো যে সন্ধ্যা’ (হ্যাপী আখন্দ), ‘কে বাঁশি বাজায়রে’ (হ্যাপী আখন্দ)।

ছবি : সংগৃহীত

Tags: লাকী আখান্দ
Previous Post

জার্মানিতে বাস যাত্রায় হয়রানির শিকার বাংলাদেশী দম্পতি, সমালোচনার ঝড়

Next Post

‘চাচা আজ সত্যিই চলে গেলেন’

Next Post
লাকী আখান্দের বাসায় কথা বলছেন ফাহমিদা নবী

‘চাচা আজ সত্যিই চলে গেলেন’

সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT